মুহাম্মদ ইবন আ'লা (রহঃ) ... উবায়দ ইবন জুরায়জ (রহঃ) হতে বর্ণিত:
আমি ইবন উমর (রাঃ)-কে বললামঃ আমি দেখেছি, আপনি উভয় রুকনে ইয়ামানী ব্যতীত অন্য কোন রুকনকে স্পর্শ করেন না। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উক্ত দু' রুকন ব্যতীত অন্য কিছুকে স্পর্শ করতে দেখিনি। (সংক্ষিপ্ত)
It was narrated that Ubaid bin Juraij said:"I said to Ibn Umar: 'I see that you only touch these two Yemeni corners.' He said: 'I only saw the Messenger of Allah touch these two corners.'" This is an abridgement of it
আহমদ ইবন আমর ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং এর নিকটবর্তী রুকন, যা জুমাহীদের ঘরের দিকে অবস্থিত; তাছাড়া বায়তুল্লাহর অন্য কোন রুকন স্পর্শ করতেন না।
It was narrated from Salim that his father said:"The Messenger of Allah did not touch any of the corner of the House except the Black Corner and the one that is next to it, in the direction of the houses of Al-Jumahiyyain