أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، - وَهُوَ ابْنُ إِسْحَاقَ - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَافَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ حَوْلَ الْكَعْبَةِ عَلَى بَعِيرٍ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنِهِ .
আমর ইবন উসমান (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কাবার চারপাশে উটের উপর আরোহণ অবস্থায় তাওয়াফ করেন। এসময় তিনি তাঁর হাতের লাঠি দ্বারা রোকন চুম্বন করেন।
It was narrated that Aishah said:"The Messenger of Allah performed Tawaf around the Kabah during the farewell pilgrimeage on a camel, touching the Corner with his crooked-ended stick." (Sahih) Chpater 141. Tawaf For The One Who Is Performing Hajj Al-Ifrad
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَدِمَتْ مَكَّةَ وَهِيَ مَرِيضَةٌ فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " طُوفِي مِنْ وَرَاءِ الْمُصَلِّينَ وَأَنْتِ رَاكِبَةٌ " . قَالَتْ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عِنْدَ الْكَعْبَةِ يَقْرَأُ { وَالطُّورِ } .
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত:
তিনি মক্কায় আগমন করলেন, তখন তিনি ছিলেন অসুস্থ। তিনি তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললে তিনি ইরশাদ করলেনঃ তুমি মুসল্লিদের পেছনে সওয়ার অবস্থায় তাওয়াফ করবে। তিনি বললেনঃ আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকট সূরা 'তূর' পড়ছিলেন।
It was narrated from Urwah from Zainab bint Umm Salamab, from Umm Salamah, that:she came to Makkah when she was sick. She mentioned that to the Messenger of Allah and he said: "Perform Tawaf behind those who are praying while you are riding." She said: "And I heard the Messenger of Allah, at the Kabah, reciting 'By the Tur (Mount)
আবদা ইবন আবদুল্লাহ (রহঃ) ... যুহায়র (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, বয়ান আমাদের নিকট বর্ণনা করেছেন যে, ওয়াবরাহ (রহঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, আমি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, তাকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আমি হজ্জের ইহরাম বেঁধেছি। এখন আমি কি তাওয়াফ করবো? তিনি বললেনঃ তোমাকে কে নিষেধ করেছে? তিনি বললেনঃ আমি দেখেছি আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ)-কে তা নিষেধ করতে। আর আপনি আমাদের নিকট তার চাইতে অধিক গ্রহণযোগ্য। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হজ্জের ইহরাম করে বায়তুল্লাহর তাওয়াফ করতে এবং সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করতে দেখেছি।
Wabarah said:"I heard Abdullah bin Umar say, when a man asked him wether he could perform Tawaf around the House when he had entered Ihram for Hajj: 'What is stopping you?' He said: 'I saw Abdullah bin Abbas forbidding that, but you are telling us something different.' He said: 'We saw the Messenger of Allah enter Ihram for Hajj, then circumambulate the House then perform between As-Safa and Al-Marwah
মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর শপথ! আমি বিদায় তাওয়াফ করিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন সালাত আরম্ভ হবে তখন তুমি তােমার উটের উপর থেকে লোকের পেছনে তাওয়াফ করবে। এ হাদীস “উরওয়া (রহঃ) উম্মে সালামা (রাঃ) থেকে শুনেন নি।
It was narrated from HIsham bin Urwah, from his father, from Umm Salamah, that she said:"O Messenger of Allah, by Allah! I have not performed the Farewell Tawaf." The Prophet said: "When the Iqamah is said for prayer, perform Tawaf on your camel behind the people." Urwah did not hear from Umm Salamah