আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সালাম (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেনঃ হে আয়েশা! যদি তোমার সম্প্রদায় জাহিলী যুগের নিকটবর্তী না হতো, তা হলে কা'বা সম্পর্কে আমি আদেশ করতাম এবং তার সাবেক নির্মাণ কাঠামো ভেঙ্গে দেয়া হতো, এমতাবস্থায় তা হতে যা বাদ দেয়া হয়েছে, আমি তা পুনঃস্থাপন করতাম এবং তাকে ভূমির সাথে মিলাতাম। আর তার দুটি দরজা করতাম; একটি পূর্বদিকে আর অপরটি পশ্চিম দিকে স্থাপিত হতো। তারা এর সঠিক নির্মাণে ব্যৰ্থ হয়েছিল। আমি তাকে ইবরাহীম (আঃ)-এর নির্মাণ কাঠামোর উপর বসতাম। রাবী বলেন, এ কারণেই ইবন যুবায়র (রাঃ) তার সাবেক কাঠামো ভেঙ্গে পুনঃনির্মাণ করতে উদ্বুদ্ধ করেছিলেন। ইয়াযীদ (রহঃ) বলেন, ইবন যুবায়র (রাঃ) যখন তা ভেঙ্গে পুনঃনির্মাণ করেন এবং তাতে হাজরে আসওয়াদ ঢুকালেন তখন আমি তথায় উপস্থিত ছিলাম। আমি ইবরাহীমী ভিতের পাথর দেখেছি। উটের কুজের মত পরস্পর মিলিত।
It was narrated from Aisha that the Messenger of Allah said to her:"O Aishah, were if not for the fact that your people have recently left Jahiliyyah, I would have commanded that the House be knocked down, and I would have incorporated into it what was left out of it. I would have made its (door) in level with the ground and I would have given it two doors, an eastern door and a western door. For they built it too small, and by doing this, it would have been built on the foundation of Ibrahim, peace be upon him." He (one of the narrators said: "This is what motivated Ibn Az-Zubair to knock it down." Yazid said: "I saw Ibn Az-Zubair when he knocked it down and rebuilt it, and included part of the Hijr in it. And I saw the foundation of Ibrahim, peace be upon him, stones like the humps of camels joined to one another)
ইসমাঈল ইবন মাসউদ ও মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ 'যদি আমার সম্প্রদায়' আর রাবী মুহাম্মদের বর্ণনায় রয়েছে 'তোমার সম্প্রদায়' জাহিলী যুগের নিকটবর্তী না হতো, তা হলে আমি কাবা-এর নির্মাণ কাঠামো ভেঙ্গে তাতে দুটি দরজা করতাম। ইবন যুবায়র (রাঃ) ক্ষমতাপ্রাপ্ত হলে তখন তিনি তাতে দুটি দরজা স্থাপন করলেন।
It was narrated from Al-Aswad that the Mother of the Believers said:"The Messenger of Allah said: "Were it not for the fact that my people' - according to the narration of Muhammad he said: 'Your people' - 'have recently left Jailiyyah, I would have knocked down the House and given it two doors.'" When Ibn Az-Zubair was in power, he gave it two doors
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ " .
কুতায়বা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউ ইরশাদ করেনঃ পায়ে ছোট ছোট গোঁছা বিশিষ্ট দু'জন হাবশী লোক কা'বা ধ্বংস করবে।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah said: 'The Kabah will be destroyed by Dhul-Suwaiqatan (one with thin legs) from Ethiopia
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমার সম্প্রদায়ের সময় কুফরের নিকটবর্তী না হতে তা হলে আমি ক’বা-এর বর্তমান নির্মাণ কাঠামো ভেঙ্গে ইবরাহীম (আঃ)-এর ভিত্তির উপর পুনঃনির্মাণ করতাম এবং এর পিছন দিকে একটি দরজা রাখতাম। কুরায়শরা যখন কা'বা নির্মাণ করেছে তখন তাকে ছোট করে নির্মাণ করেছে।
It was narrated that Aishah said:"The Messenger of Allah said: "Were it not for the fact that your people have recently left disbelief, I would have knocked down the House and rebuilt it on the foundation of Ibrahim, peace be upon him, and I would have given it a back door. For when the Quraish built the House, they made it too small