Skip to content
2 October 2026 21 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 2891 Sahih
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، قَالَ أَنْبَأَنَا حَمَّادٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، - وَهُوَ ابْنُ عُرْوَةَ - عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْغُرَابُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحِدَأَةُ ‏"‏ ‏.‏

আহমদ ইবন আবদা (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ প্রকার অনিষ্টকারী জন্তু হারামে হত্যা করা যাবে। বিচ্ছু, ইদুর, কাক, দংশনকারী কুকুর এবং চিল।
It was narrated that Aishah said:"The Messenger of Allah said: 'There are five kinds of vermin that may be killed in the Haram: Scorpions, mice, crows, vicious dogs, and kites." (Sahih) Chaper 120. The Prohibition Of Disturbing The Game Of The Haram
Sunan an-Nasa’i 2891 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih Muslim

More from this chapter

Whole chapter
Hadith 2890 Sahih
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْحِدَأَةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏"‏ ‏.‏ قَالَ عَبْدُ الرَّزَّاقِ وَذَكَرَ بَعْضُ أَصْحَابِنَا أَنَّ مَعْمَرًا كَانَ يَذْكُرُهُ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ وَعَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অনিষ্টকারী পাঁচ প্রকার জন্তু হারাম ও হারামের বাইরে উভয় স্থানেই তাদেরকে হত্যা করা যাবে; চিল, কাক, ইদুর, বিচ্ছু, দংশনকারী কুকুর। আবদুর রাজ্জাক (রহঃ) বলেনঃ আমাদের কেউ কেউ বলেছেন যে, মা'আমার তা যুহরী হতে বৰ্ণনা করেছেন। তিনি সালিম (রহঃ) হতে তিনি তার পিতা হতে এবং উরওয়া (রহঃ) হতে, উরওয়া (রহঃ) আয়েশা (রাঃ) এবং তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।
It was narrated from Aishah that:the Messenger of Allah said "There are five vermin that may be killed outside and inside the Haram: Kities, cros, mice, scorpions, and vicious dogs." (One of the narratos Abdur-Razzaq said: "Some of our companions mentioned that Mamar would mention it from Az-Zuhri, from Salim, from his father, and from Urwah, from Aishah, from the Prophet)
Sunan an-Nasa’i 2890 Open
Hadith 2892 Sahih
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ هَذِهِ مَكَّةُ حَرَّمَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي وَلاَ لأَحَدٍ بَعْدِي وَإِنَّمَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَهِيَ سَاعَتِي هَذِهِ حَرَامٌ بِحَرَامِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ يُخْتَلَى خَلاَهَا وَلاَ يُعْضَدُ شَجَرُهَا وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ تَحِلُّ لُقَطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ ‏"‏ ‏.‏ فَقَامَ الْعَبَّاسُ وَكَانَ رَجُلاً مُجَرِّبًا فَقَالَ إِلاَّ الإِذْخِرَ فَإِنَّهُ لِبُيُوتِنَا وَقُبُورِنَا ‏.‏ فَقَالَ ‏"‏ إِلاَّ الإِذْخِرَ ‏"‏ ‏.‏
সাঈদ ইবন আবদুর রহমান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই মক্কা নগরী আল্লাহ্ তা'আলা তাকে হারাম করেছেন, যমীন ও আকাশ সৃষ্টির দিন থেকে, আমার পূর্বে তা কারো জন্য হালাল ছিল না। আর না আমার পরে হালাল হবে। দিনের কিছু সময় তা আমার জন্য হালাল করা হয়েছিল। আর তা আমার এ সময় থেকে আল্লাহ্ তা'আলা কর্তৃক হারাম করা দ্বারা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সেখানকার ঘাস কাটা যাবে না, তার বৃক্ষ কাটা যাবে না। তার শিকারকে ভয় দেখানো যাবে না। আর সেখানে পতিত কোন বস্তু কারও জন্য উঠানো হালাল হবে না। ঐ ব্যাক্তি ব্যতীত, যে তা লোকের মধ্যে প্রচার করে। তখন আব্বাস (রাঃ) দাঁড়ালেন এবং তিনি ছিলেন অভিজ্ঞ ও সাহসী লোক, তিনি বললেনঃ ইযখির নামক ঘাস ব্যতীত, কেননা, তা আমাদের গৃহের জন্য এবং কবরের জন্য। তিনি বললেনঃ ইযখির ব্যতীত।
It was narrated from Ibn Abbas that the Messenger of Allah said:"This Makkah was made sacred by Allah, the Mighty and Sublime, the day He created the heavens and the Earth. Fighting therein was not permitted for any one before me or after me rather it was permitted for me for a short part of a day. At this moment it is a sanctuary that is sacred by the decree of Allah until the Day of Resurrection. Its green grass is not to be uprooted or cut, its trees are not to be cut and its game is not to be distributed. IT is not permissible to pick up its lost property except by one who will announce it publicly." Al-Abbas who was a man of experience, stood up and said: "Except Idkhair, for we use it for our raves and houses." He said: "Except Idhkhir
Sunan an-Nasa’i 2892 Open
Hadith 2889 Sahih
أَخْبَرَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ قَالَتْ حَفْصَةُ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ خَمْسٌ مِنَ الدَّوَابِّ لاَ حَرَجَ عَلَى مَنْ قَتَلَهُنَّ الْعَقْرَبُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏"‏ ‏.‏
ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-সহধর্মিণী হাফসা (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যমীনে বিচরণকারী জন্তুদের মধ্যে পাঁচটি এমন জন্তু আছে যাদের হত্যাকারীর কোন পাপ নেই। তা হলোঃ বিচ্ছু, কাক, চিল, ইদুর ও দংশনকারী কুকুর।
It was narrated that Ibn Umar said:"Hafsha the wife of the Prophet said: 'The Messenger of Allah said: Thee are five animals for which there is no sin on the one who kill them: Scorpions, crows, kites, mice and vicious dogs