أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ فَأَقْعَصَهُ - أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ - فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ وَلاَ تُحَنِّطُوهُ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا " .
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, এক ব্যক্তি আরাফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অবস্থান করছিল। হঠাৎ সে তার সওয়ারী থেকে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কুল পাতার পানি দিয়ে গোসল দাও এবং দুই কাপড়ে কাফন দাও, তার গায়ে সুগন্ধি লাগবে না এবং তার মাথা ঢাকবে না। কেননা, আল্লাহ্ তা'আলা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠবেন।
It was narrated that Ibn Abbas said:"While a man was standing in Arafat with the Messenger of Allah, he fell from his mount and it killed him. The Messenger of Allah said: 'Wash him with water and lotus leaves, and shroud him in two cloths. Do not apply aromatics to him or cover his head, for Allah, the Might and Sublime, wil raise him on the Day of Resurrection reciting the Talbiyah
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক মুহরিম ব্যক্তি উট থেকে পড়ে যাওয়ায় তার ঘাড় ভেঙ্গে গেল এবং সে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বলেনঃ তাকে কুল পাতার পানি দিয়ে গোসল দাও এবং দু' কাপড় দিয়েই তাকে কাফন দাও। এরপর তিনি বলেনঃ তার মাথা কাফনের বাইরে থাকবে। আর তার গায়ে খুশবু লাগাবে না। কেননা সে কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। শু’বা (রহঃ) বলেনঃ আমি দশ বৎসর পর তাকে জিজ্ঞাসা করলে তিনি ঐ হাদীস বর্ণনা করলেন, যেমন পূর্বে তিনি বর্ণনা করতেন। কিন্তু তাতে তিনি (অতিরিক্ত) বললেনঃ তার চেহারা এবং মাথা ঢাকবে না।
It was narrated from Ibn Abbas:That a man in Ihram was thrown by his she-camel and his neck was broken. It was said that he had died, so the Prophet said: "Wash him with water and lotus leaves, and shroud him in two cloths." Then he said: "Do not put any perfume on him for he will be raised on the Day of Resurrection reciting the Talbiyah." Shubah said: "Ten years later, I asked him (the narrator Abu Bishr) anbut that, and he narrated the Hadith as he had the first time, except that he said: 'And do not cover his face and head
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... ইবন আব্বাস (রঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, এক মুহূরিম ব্যক্তিকে তার উটনী পিঠ থেকে ফেলে দিয়ে হত্যা করলো। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হলে তিনি বললেনঃ তাকে গোসল দিয়ে কাফন পরাও, তার মাথা ঢেকে না এবং তার গায়ে সুগন্ধি লাগিও না। কেননা, তালবিয়া পড়তে পড়তে তার হাশর হবে।
It was narrated that Ibn Abbas said:"The she-Camel of a ma in Ihram broke his neck and killed him. He was brought to the Messenger of Allah and he said 'Wash him and shroud him, and do not cover his head, or bring any perfume near him, for he will be raisd reciting Talbiyah.'" (Sahih) Dies
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَقَصَتْهُ نَاقَتُهُ وَهُوَ مُحْرِمٌ فَمَاتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلاَ تُمِسُّوهُ بِطِيبٍ وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا " .
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিল। তাকে তার উটনী পৃষ্ঠ হতে ফেলে দেয়ায় তার ঘাড় ভেঙ্গে গেল এবং সে মারা গেল। আর সে ছিল মুহরিম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে কুল পাতার পানি দ্বারা গােসল দাও। আর তাকে তার দু'খানা কাপড় দ্বারা কাফন দাও, তার গায়ে কোন সুগন্ধি লাগাবে না এবং তার মাথাও ঢাকবে না। কেননা, কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে তার উত্থান হবে।
It was narrated from Ibn Abbas:That a man was with the Messenger of Allah, and his she-camel broke his neck when he was in Ihra, and he died. The Messenger of all said, Wash him with water and lote leaves, and shroud him in his two garments, and do not put any perfume on him or cover his head, for he will be raised on the Day of Resurrection reciting the Talbiyah