কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... জাবির (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের জন্য স্থলের শিকার হালাল, যদি তোমরা তা শিকার না কর অথবা তোমাদের আদেশে শিকার করা না হয়। আবু আবদুর রহমান (রহঃ) বলেনঃ আমর ইবন আবু আমার হাদীসে তত নির্ভরযোগ্য নন, যদিও মালিক (রহঃ) তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।
It was narrated that Jabir said:"I heard that Messenger of Allah say: 'Land game is permissible for you so long as you do not hunt it, and it is not hunted for you.'" (Daif) Abu Abdur Rahman (An-Nasai) said: 'Amar bin Abi Amr Is not strong in Hadith, even they Malik reported from him
তিনি বলেন, আমি আবদুল্লাহকে তার পিতা আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, কয়েকজন সাহাবী এক সফরে ছিলেন। তাদের কেউ কেউ মুহরিম ছিলেন, আর কেউ কেউ মুহরিম ছিলেন না। তিনি বলেন, আমি একটি জংলী গাধা দেখতে পেলাম। আমি আমার ঘোড়ায় আরোহণ করে বর্শ ধারণ করলাম এবং তঁদের সাহায্য চাইলাম। কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করলেন। তারপর আমি তাদের একজনের নিকট থেকে একটি তীর কেড়ে নিয়ে ঐ গাধাকে আক্রমণ করলাম এবং তাকে ধরে ফেললাম। তারা সকলেই তা খেলেন এবং ভয় করলেন। বর্ণনাকারী বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ তোমরা কি এ ব্যাপারে ইঙ্গিত অথবা সাহায্য করেছিলে ? তারা বললেনঃ না । তিনি বললেন, তাহলে খাও।
Abdullah bin Abi Qatadah narrated from his father that:they were on a march, somr of them in Ihram and some not in Ihram. He said: "I saw an onager so I mounted my horse and picked up a spear. I asked them to help me but they refused to help me. I snatched a whip from one of them and chased the onager and caught it. They ate of it but they were scared. The prophet was asked about that and he said: 'Did you pint (at it) or help him?' They said, 'No.' He said: Then eat
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " خَمْسٌ لَيْسَ عَلَى الْمُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ .
কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ প্রকার প্রাণী হত্যা করায় মুহরিমের কোন পাপ নেই। তা হলো- কাক, চিল, বিচ্চু, ইদুর এবং দংশনকারী কুকুর।
It was narrated from Ibn Umar that the Messenger of Allah said:"There are five (animals) for which there is no sin on the Muhrim if he kills them: Crows, kites, scorpions, mice and vicious dogs
উবায়দুল্লাহ ইবন ফাদালা ইবন নাসায়ী (রহঃ) ... ইয়াহইয়া ইবন আবু কাসীর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আবদুল্লাহ ইবন আবু কাতাদা (রহঃ) আমার নিকট বৰ্ণনা করেছেন যে, তাঁর পিতা তার নিকট বলেছেন, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হুদায়বিয়ার যুদ্ধে ছিলেন। তিনি বললেনঃ আমি ব্যতীত সকলেই উমরাহর ইহরাম করেছিলেন। আমি একটি জংলী গাধা শিকার করলাম, এবং তা থেকে আমার সাথীদেরকে খাওয়ালাম, অথচ তাঁরা ছিলেন মুহরিম। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে এ সংবাদ দিলাম যে, এর উদ্ধৃত্ত গোশত আমাদের নিকট রয়েছে। তিনি বললেনঃ তোমরা তা খাও। অথচ তারা সকলেই মুহরিম ছিলেন।
It was narrated that Yahya bin Abi Kathir said:"Abdullah bin Abu Qatadah said that his father told him, that he went out with the Messenger of Allah on the campaign of Al-Hudaybiyah. He said: 'They entered Ihram for 'Umrah apart from me. I hunted an onager and fed my companions with it, when they were in Ihram. Then, I went to the Messenger of Allah and told him that we had some of it meat left over. HE said: Eat, and they were in Ihram