أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نُرَى إِلاَّ أَنَّهُ الْحَجُّ فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ أَنْ يَحِلَّ .
আমর ইবন আলী (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম। হজ্জ ব্যতীত আমাদের আর কোন উদ্দেশ্য ছিল না। আমরা যখন মক্কার নিকটবর্তী হলাম, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যার সাথে কুরবানীর জন্তু রয়েছে, সে যেন তার ইহরাম অবস্থায় থাকে। আর যার সাথে কুরবানীর জন্তু নেই, সে যেন হালাল হয়ে যায়।
It was narrated that Aishah said:"We went out with the Messenger of Allah not thinking of anything but Hajj. When we drew close to Makkah, the Messenger of Allah ordered: 'Whoever has a Hadi with him should remain in Ihram, and whoever does not have a Hadi with him, he should exit Ihram
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলাম। আর হজ্জ ব্যতীত আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না, পরে যখন আমরা মক্কায় পৌঁছলাম তখন বায়তুল্লাহর তওয়াফ করলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেনঃ যে কুরবানীর জন্তু সাথে নিয়ে আসেনি, সে যেন হালাল হয়ে যায়। ফলে, যে কুরবানীর জন্তু সাথে নিয়ে আসেনি। সে হালাল হয়ে গেল। আর তাঁর সহধর্মিণীগণ ও কুরবানীর জন্তু সাথে আনেন নি, তাঁরাও হালাল হয়ে গেলেন। আয়েশা (রাঃ) বলেন, এরপর আমি ঋতুবতী হলাম। তাই আমি বায়তুল্লাহর তওয়াফ করলাম না। এরপর যখন মুহাসসাব নামক স্থানে রাত্রি যাপনের সময় হলো, তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! অন্যান্য লোক তো এক হজ্জ ও এক উমরাহসহ প্ৰত্যাবর্তন করবে, আর আমি শুধু এক হজ্জ নিয়েই প্রত্যাবর্তন করবো? তিনি বললেনঃ তুমি কি আমাদের মক্কা আগমনের রাত্রে বায়তুল্লাহর তাওয়াফ করনি? আমি বললামঃ না। তিনি বললেনঃ তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে তানঈম চলে যাও এবং উমরাহর ইহরাম করে আস। এরপর তোমার ওয়াদা পূর্ণ হওয়ার স্থান হবে অমুক অমুক জায়গা।
It was narrated that Aishah said:"We went out with the Messenger of Allah not thinking of anything but Hajj. When we came to Makkah we circumambulated the house, then the Messenger of Allah told those who have not brought a Hadi to exit Ihram. So those who have not brought a Hadi exited Ihram. His wives had not brought a HIad so They exited Ihram too." Aishah said: "My menses came so I did not circumambulate the Hous. On the night of Al-Hasbab (the twelfth night of Dhul-Hajjah) I said" "O Messenger of Allah, the people are going back having done Umrah and Hajj, But I am going back having done only Hajj. He said: 'Did you not perform Tawaf when we came to Makkah?' I said: 'No.' He said: 'Then go with your brother to At-Tanim and enter Ihram for Umrah then we will meet you and such and such a place
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ، قَالَ أَهْلَلْنَا أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْحَجِّ خَالِصًا لَيْسَ مَعَهُ غَيْرُهُ خَالِصًا وَحْدَهُ فَقَدِمْنَا مَكَّةَ صَبِيحَةَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَحِلُّوا وَاجْعَلُوهَا عُمْرَةً " . فَبَلَغَهُ عَنَّا أَنَّا نَقُولُ لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلاَّ خَمْسٌ أَمَرَنَا أَنْ نَحِلَّ فَنَرُوحَ إِلَى مِنًى وَمَذَاكِيرُنَا تَقْطُرُ مِنَ الْمَنِيِّ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَخَطَبَنَا فَقَالَ " قَدْ بَلَغَنِي الَّذِي قُلْتُمْ وَإِنِّي لأَبَرُّكُمْ وَأَتْقَاكُمْ وَلَوْلاَ الْهَدْىُ لَحَلَلْتُ وَلَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ " . قَالَ وَقَدِمَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ فَقَالَ " بِمَا أَهْلَلْتَ " . قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم . قَالَ " فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ " . قَالَ وَقَالَ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ عُمْرَتَنَا هَذِهِ لِعَامِنَا هَذَا أَوْ لِلأَبَدِ قَالَ " هِيَ لِلأَبَدِ " .
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেনঃ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ শুধু হজ্জের ইহরাম করেছিলাম, তার সাথে আর কোন কিছুর নিয়ত ছিল না। যিলহজ্জ মাসের চতুর্থ তারিখ ভোরে আমরা মক্কায় উপনীত হলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, তোমরা হালাল হয়ে যাও, আর একে উমরাহ করে ফেল। (অর্থাৎ হজ্জের নিয়্যতের ইহরামকে উমরাহর নিয়্যতে পরিবর্তিত করে ফেল।) আমাদের পক্ষ থেকে তার নিকট এ খবর পৌঁছলো যে, আমরা বলছি, আমাদের আরাফার মধ্যে মাত্র পাঁচ দিন বাকী থাকতে আমাদেরকে তিনি হালাল হতে আদেশ করলেন? তাহলে কি আমরা এমন অবস্থায় মিনায় উপস্থিত হব, যখন আমাদের বীর্য নিৰ্গত হতে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমাদেরকে ভাষণ দিতে গিয়ে বললেনঃ তোমরা যা বলেছ তা আমার নিকট পৌছেছে। নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে অধিক নেককার এবং পরহেযাগার। যদি কুরবানীর জন্তু না হতো, তাহলে আমি অবশ্যই হালাল হয়ে যেতাম। আমি পরে যা বুঝতে পেরেছি, তা যদি পূর্বে বুঝতাম, তাহলে কুরবানীর জন্তু সাথে আনতাম না। বর্ণনাকারী বলেন, ইত্যবসরে আলী (রাঃ) ইয়ামন থেকে আগমন করলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কিসের ইহরাম বেঁধেছা? তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইহরাম বেঁধেছেন তার। তিনি বললেনঃ তাহলে কুরবানীর জন্তুসহ ইহরাম অবস্থায় থাকে। বর্ণনাকারী বলেন, সুরাকা ইবনু মালিক ইবন জা'সুম বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি বলেন? আমাদের এ উমরাহ কি এ বৎসরের জন্যই, না চিরদিনের জন্য? তিনি বললেনঃ চিরদিনের জন্য।
It was narrated that Jabir said:"We, the Companions of the Prophet, entered Ihram for Hajj only, and nothing else. We came to Makkah on the morning of the fourth of Dhul-Hajjah, and the Prophet commanded us: "Exit Ihram and make it Umrah. He heard that we were saying: 'when there are only five days between us and 'Arafat he commands us to exit Ihram and we will go out to Mina with our male members dripping with semen (because of recent intimacy with our wives)?' the Prophet stood up and addressed us, saying: 'I have heard what you said. I am the most righteous and the most pious of you, and were it not for the Hadi I would have exited Ihram. If I had known what I know now, I would not have from Yemen and he said: 'for what did you enter Ihram?' He said: 'For that for which the Messenger of Allah entered Ihram.' Suraq bin Malik bin Jushum said: 'O Messenger of Allah, do you think that this Umrah of ours is for this year only or for all time?' He said: 'It is for all time
আমর ইবন আলী (রহঃ) ... আবূ যুবায়র (রহঃ) বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-কে কুরবানীর জন্তুর উপর আরোহণ করা সম্বন্ধে প্রশ্ন করতে শুনি, তিনি বলেনঃ আমি বাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, এতে বিবেচনার সাথে আরোহণ কর। যখন তুমি এর মুখাপেক্ষী হও এবং অন্য একটি সওয়ারী না পাও।
Abu Az-Zuhair said:"I heard Jabir bin Abdullah being asked about riding a Badanah. He said about riding a Badanah. He said: "I heard the Messenger of Allah say: Ride it in a reasonable manner if necessary, until you find another mount