Skip to content
2 October 2026 21 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 2794 Sahih
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَقُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ ‏.‏

ইসহাক ইবন ইবরাহীম ও কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর জন্তুর কিলাদা প্ৰস্তুত করে দিতাম। তারপর তিনি মুহরিম ব্যক্তি যা পরিত্যাগ করে থাকে, ঐরূপ কোন বস্তু পরিত্যাগ করতেন না।
It was narrated that Aishah said:"I used to twist the garlands for the Hadi of the Messenger of Allah. Then he would not avoid anything that the Muhrim avoids
Sunan an-Nasa’i 2794 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih Muslim

More from this chapter

Whole chapter
Hadith 2793 Sahih
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ ثُمَّ يُقَلِّدُهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ ثُمَّ يَبْعَثُ بِهَا مَعَ أَبِي فَلاَ يَدَعُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا أَحَلَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ حَتَّى يَنْحَرَ الْهَدْىَ ‏.‏

ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি আমার নিজের হাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর পশুর কিলাদা পাকাতাম। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে তা জন্তুর গায়ে পরিয়ে দিতেন।তারপর তা আমার আব্বার সাথে পাঠিয়ে দিতেন। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর জন্তু যবাহ না করা পর্যন্ত ঐসকল কোন বিষয়ই পরিত্যাগ করতেন না, যা তাঁর জন্য আল্লাহ তা'আলা হালাল করেছিলেন।
It was narrated that Aishah said:"I used to twist the garlands for the Hadi of the Messenger of Allah with my own hands, then the Messenger of Allah would garland them with his own hand. Then he would send them with my father and the Messenger of Allah would refrain from anything that Allah, the Might and sublime, has permitted until the Hadi was sacrificed
Sunan an-Nasa’i 2793 Open
Hadith 2795 Sahih
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلاَ يَجْتَنِبُ شَيْئًا وَلاَ نَعْلَمُ الْحَجَّ يُحِلُّهُ إِلاَّ الطَّوَافُ بِالْبَيْتِ ‏.‏
আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেছেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর জন্তুর কিলাদা তৈরী করতাম, তারপর তিনি কিছুই পরিত্যাগ করতেন না। (আয়েশা (রাঃ) বলেন) আর আমি কোন হাজীকে জানি না যে, তাকে হালাল করে দেয় বায়তুল্লাহর তাওয়াফ ব্যতীত।
Aishah said:"I used to twist the garlands for the Hadi of the Messenger of Allah. Then he would not avoid anything." She said "We do not know that the pilgrim may exit Ihram fully except by performing Tawaf
Sunan an-Nasa’i 2795 Open
Hadith 2792 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُمْ كَانُوا إِذَا كَانُوا حَاضِرِينَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ بَعَثَ بِالْهَدْىِ فَمَنْ شَاءَ أَحْرَمَ وَمَنْ شَاءَ تَرَكَ ‏.‏
কুতায়বা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত যে, তারা [সাহাবীগণ (রাঃ)] এমন ছিলেন যে, যখন আঁরা মদীনায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপস্থিত থাকতেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর জন্তু পাঠিয়ে দিতেন। সে সময় যার ইচ্ছা ইহরাম বাঁধতেন, আর যার ইচ্ছা ইহরাম বঁধতেন না।
It was narrated from Jabir:That when they were present with the Messenger of Allah in Al-Madinah, he sent the Hadi, and whoever wanted to enter Ihram did so, and whoever did not want to, did not