মুহাম্মদ ইবন জাহাদা (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর বকরীর কিলাদা পরিয়ে দিতাম। আর তিনি তা হালাল অবস্থায় পাঠিয়ে দিতেন। এ সময় তিনি কোন কিছু বর্জন করতেন না।
It was narrated that Aishah said:"We used to garland the sheep, then the Messenger of Allah would send it, and he would not enter a state of Ihram
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়াফায় পদার্পণ করলেন, তখন কুরবানীর জন্তুর কুঁজের ডানদিকে ইশ'আর করলেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেললেন। পরে তাকে দুটি জুতার কিলাদা পরালেন। তারপর তিনি তাঁর উটনীতে আরোহণ করলেন। যখন তা তাকে নিয়ে বায়দায় পৌঁছলেন, তখন তিনি হজ্জের ইহরাম বাঁধলেন। তিনি জোহরের সময় হজ্জের ইহরাম বাঁধলেন এবং হজ্জের তালিবীয়া পাঠ করলেন।
It was narrated from Ibn Abbas:That when the Messenger of Allah came to Dhul-Huaifah he marked the Hadi on the right side of its hump, then removed the blood from it, then he garlanded it with two shoes and mounted his she-camel. When it stood up with him in Al-Baida, he began the Talbiyah for Hajj and he entered Ihram at noon
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَنَمًا ثُمَّ لاَ يُحْرِمُ .
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর পশুর (বকরীর) কিলাদা পাকাতাম। তারপর তিনি মুহরিম হতেন না।
It was narrated that Aishah said:"I sued to twist the garlands of the sacrificial sheep of the Messenger of Allah. Then he did not enter a state of Ihram