মুহাম্মদ ইবন আবদুল আ'লা এবং ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... মিসওয়ার ইবন মাখরামা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার ঘটনার সময় তাঁর ১৪০০ সাহাবীকে সঙ্গে নিয়ে বের হলেন। যখন তাঁরা যুলহুলায়ফা পৌছলেন, তখন তিনি কুরবানীর পশুর গলায় কালাদা পরালেন এবং ইশতআর করলেন এবং উমরাহর ইহরাম বাঁধলেন। (সংক্ষিপ্ত)
It was narrated that Al-Miswar bin Makhramah and Marwan bin Al-Hakam said:"The Messenger of Allah went out during the time of Al-Hudabiyah with between one-thousand and three-hundred, and one-thousand and five-hundred of his Companions. Then, when they were in Dhul-Hulaifah, he garlanded and marked the Hadi and began the Talbiyah for 'Umrah (Abridged)
أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، عَنْ هُشَيْمٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ الأَعْرَجِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَشْعَرَ بُدْنَهُ مِنَ الْجَانِبِ الأَيْمَنِ وَسَلَتَ الدَّمَ عَنْهَا وَأَشْعَرَهَا .
মুজাহিদ ইবন মূসা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটের ডান দিকে ইশ'আর করেন এবং রক্ত মুছে ফেলেন, আর এভাবে তার ইশতআর করেন।
It was narrated from Ibn Abbas:That the Prophet marked his Budn on the right side and the blood flowed down and marked it
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি হজ্জে শর্ত করতে অপছন্দ করতেন। তিনি বলতেনঃ তোমাদের জন্য কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত যথেষ্ট নয়? তিনি শর্ত করতেন না, যদি তোমাদের কারও সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তবে সে যেন বায়তুল্লাহর তাওয়াফ, সাফা ও মারওয়ার সাঈ করে। তারপর মাথা মুণ্ডন করে অথবা চুল কাটে এবং হালাল হয়ে যায়। আর পর বৎসর তার জন্য হজ্জ আদায় করা ওয়াজিব হবে।
It was narrated from Salim, from his father, that:he used to denounce stipulating conditions in Hajj and said: "Is not the Sunnah of your Prophet sufficient for you? If one of you is prevented (from completing Hajj) by anything, let him come to the House and circumambulate it, and (perform Sai) between As-Safa and Al-Marwah, then let him shave his head or cut his hair, then exit Ihram; and he has to perform Hajj the next year