أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْبَيْدَاءِ ثُمَّ رَكِبَ وَصَعِدَ جَبَلَ الْبَيْدَاءِ وَأَهَلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ حِينَ صَلَّى الظُّهْرَ .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়দা নামক স্থানে জোহরের সালাত আদায় করে সওয়ার হলেন এবং বায়দা পাহাড়ে আরোহণ করেন। আর হজ্জ ও উমরাহর তালবিয়া পাঠ করলেন। জোহরের সালাত আদায়ের পর।
It was narrated from Anas:That the Messenger of Allah prayed Zuhr in Al-Baida', then he mounted and rode up the mountain of Al-Baida', and he began the Talbiyah for Hajj and 'Umar when he had prayed Zuhr
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، فِي حَجَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ صَلَّى وَهُوَ صَامِتٌ حَتَّى أَتَى الْبَيْدَاءَ .
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... জাবির (রাঃ) হতে বর্ণিত:
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে বলেন, যখন তিনি যুলহুলায়ফায় আগমন করেন, তখন তিনি সালাত আদায় করেন এবং বায়দায় আসা পর্যন্ত নীরব থাকেন।
It was narrated from Jabir:Concerning the Hajj of the Prophet, that when he came to Dhul-Hulaifah, he prayed and then he remained silent until he came to Al-Baida
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... খাল্লাদ ইবন সায়িব তার পিতা থেকে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ জিবরীল (আঃ) আমার নিকট এসে আমাকে বলেন, হে মুহাম্মদ! আপনি আপনার সাহাবীগণকে বলে দিন, তারা যেন উঁচু স্বরে তালবিয়া পাঠ করে।
It was narrated from Khallad bin As-Sa'ib, from his father that the Messenger of Allah said:"Jibril came to me and said: 'O Muhammad! Tell your Companions to rise their voices when reciting the Talbiyah