أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ حُجَيْرٍ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ مُعَاوِيَةُ لاِبْنِ عَبَّاسٍ أَعَلِمْتَ أَنِّي قَصَّرْتُ مِنْ رَأْسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ الْمَرْوَةِ قَالَ لاَ . يَقُولُ ابْنُ عَبَّاسٍ هَذَا مُعَاوِيَةُ يَنْهَى النَّاسَ عَنِ الْمُتْعَةِ وَقَدْ تَمَتَّعَ النَّبِيُّ صلى الله عليه وسلم .
আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ ইবন আবদুর রহমান (রহঃ) ... তাউস (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, মুয়াবিয়া (রাঃ) ইবন আব্বাস (রাঃ)-কে বললেন, আপনি জানেন কি, আমি মারওয়ায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল ছেঁটেছিলাম? তিনি বললেনঃ না। ইবন আব্বাস (রাঃ) বলেনঃ মুয়াবিয়া (রাঃ) লোকদেরকে তামাত্তু করতে নিষেধ করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু করেছেন।
It was narrated that Tawus said:"Mu'awiyah saide to Ibmn 'Abbas: "do you know that I cut the hair of the Messenger of Allah at Al-Marwah?" He said: "No." Ibn 'Abbas said: "This Mu'awiyah forbids the people to perform Tamattu' but the Prophet performed Tamattue
মুহাম্মদ ইবন আলী ইবন হাসান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি উমর (রাঃ)-কে বলতে শুনেছিঃ আল্লাহর শপথ! আমি তোমাদেরকে তামাত্তু থেকে নিষেধ করছি অথচ তা আল্লাহর কিতাবে বিদ্যমান রয়েছে এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। অর্থাৎ তিনি হজ্জের আগে উমরাহ করেছেন।
It was narrated that Ibn 'Abbas said:"I heard 'Umar say" 'By Allah, I forbid you to forbid you to perform Tamattur,' but it is mentioned in the Book of Allah and the Messenger of Allah did it" meaning 'Umrah with Hajj
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... আবু মূসা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম। তখন তিনি বাতহায় ছিলেন। তিনি বলেনঃ কিসের তালবিয়া পাঠ করেছ? আমি বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তালবিয়া পাঠ করেছেন, আমিও তার তালবিয়া পাঠ করেছি। তিনি বললেন, তুমি কি কুরবানীর পশু পাঠিয়েছ? আমি বললাম, না। তিনি বললেনঃ তা হলে তুমি প্রথমে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ার সাঈ কর, তারপর ইহরাম ভঙ্গ কর। আমি বায়তুল্লাহর তাওয়াফ এবং সাফা মারওয়ার সাঈ করলাম। এরপর আমার বংশের একজন মহিলার নিকট গেলাম, সে আমার মাথা আঁচড়িয়ে ও মাথা ধুইয়ে দিল। আমি লোকদেরকে আবু বকর ও উমরের খেলাফতের সময় এই ফতোয়াই দিতাম। আমি এক হজ্জের মওসুমে দাঁড়িয়ে আছি, এমন সময় এক ব্যক্তি এসে বললোঃ আমীরুল মু'মিনীন হজ্জের ব্যাপারে যে নতুন কথা বলছেন, তা কি তুমি জান না? আমি বললামঃ হে লোকসকল! আমি যাকে কোন ব্যাপারে। ফতোয়া দিয়েছি সে যেন তাড়াহুড়া না করে। কেননা তোমাদের নিকট আমীরুল মুমিনীন শীঘ্রই আসছেন, তাঁর অনুসরণ কর। যখন তিনি আগমন করলেন, তখন আমি বললামঃ হে আমীরুল মুমিনীন! হজ্জের ব্যাপারে আপনি কি নূতনত্ব প্রবর্তন করেছেন? তিনি বললেনঃ আমরা আল্লাহর কিতাব অনুযায়ী কাজ করবো। আল্লাহ্ তা'আলা বলেছেনঃ "তোমরা আল্লাহর জন্য হজ্জ এবং উমরাহ্ আদায় করা।" আর আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী কাজ করবো। তিনি কুরবানী করার পূর্বে ইহরাম ভঙ্গ করেন নি।
It was narrated that Abu Musa said:"I came to the Messenger of Allah when he was in Al-Batha', and he said: 'For what have you entered Ihram?' I said: 'I have entered Ihram for that for which the Proper had entered Ihram,' He said: 'Have you brought a hadi (sacrifical animal)?' I said: 'No.' He said: 'Then circumambulate the House and (perform Sa) between As-Safa and Al-Marwah, then exit Ihram, so I circumambulated the House and (performed Sa i) between As-Safa and Al-Marwah, then went to a woman of my people and she combed and washed my hair, I used to issue Fatwas to the people based on that, during the Khilafah of Abu Bakr and 'Umar. Then one day during Hajj season a man came to me and said: 'You do not know what the commander of the Believers has introduced concerning the rites. I said: O people, whoever heard our heard our Fatwa, let him not rush to follow it, for the commander of the Believers! Is coming to you, and you should follow him. When he came, I said: O Commander of the Believers! What is this that you have introduced concerning the rites? He said: If we follow the Book of Allah, then Allah, the Mighty and Sublime, says: 'And complete the Hajj and 'Umrah for Allah. And if we follow the sunnah of our Prophet then our Prophet did not exit Ihram until he had slaughtered the Hadi (sacrificial animal) (sahih)
মুহাম্মদ ইবন মুছান্না ও মুহাম্মদ বাশশার (রহঃ) ... আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি হজ্জ-ই-তামাত্তু-এর ফতোয়া দিতেন। তাকে এক ব্যক্তি বললোঃ আপনি এ ধরনের ফতোয়া দান থেকে বিরত থাকুন। কেননা আপনি জানেন না আমীরুল মু'মিনীন হজ্জের আহকামে কি নতুন আবিষ্কার করেছেন। পরে আমি তার সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। উত্তরে উমর (রাঃ) বলেনঃ আমি নিশ্চিতরূপে জানি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। কিন্তু লোক আরাকে* স্ত্রীসহবাস করে হজ্জে গমন করবে, আর তাদের মাথা থেকে পানি পড়তে থাকবে, তা আমার পছন্দনীয় নয়।
It was narrated that Abu Musa said that:he used to issue Fatwas concerning Tamattu' Then a man said to him: "Withhold some of your Fatwas ,for you do not know what the commander of the Believers introduced into the rites subsequently." Then when I met him, I asked him. 'Umar said: "I know that the Messenger of Allah and his companions did it, but I did not like that people should lay with their wives in the shade of the Arak trees, and then go out for Hajj with their heads dripping