Skip to content
4 October 2026 23 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 2684 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ حِينَ أَرَادَ أَنْ يُحْرِمَ وَعِنْدَ إِحْلاَلِهِ قَبْلَ أَنْ يُحِلَّ بِيَدَىَّ ‏.‏
কুতায়াবা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধার ইচ্ছা করিলেন, তখন তঁর ইহরামের সময় আমি তাঁর গায়ে নিজ হাতে সুগন্ধি লাগিয়েছি। আর যখন তিনি ইহরাম খুলছিলেন, তাঁর ইহরাম খোলার পূর্বে আমার নিজ হাতে সুগন্ধি মাখিয়েছি।
It was narrated that 'Aishah said:"I put perfume on the Messenger of Allah when he decided to enter Ihram, and when he exited Ihram, before he exited Ihram, with my own hand
Sunan an-Nasa’i 2684 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Isnaad Sahih

More from this chapter

Whole chapter
Hadith 2683 Sahih
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ، لَهُ عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا ‏.‏
আহমদ ইবন আমর ইবন সারহ এবং হারিছ ইবন মিসকীন (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি, তিনি তালবীদ করা অবস্থায় তালবিয়া পাঠ করেছেন।
It was narrated from Salim that his father said:"I saw the Messenger of Allah entering Ihram with his hair matted
Sunan an-Nasa’i 2683 Open
Hadith 2685 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ ‏.‏

কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার ইহরামের জন্য ইহরাম বাঁধার পূর্বে সুগন্ধি লাগিয়েছি এবং তাঁর বায়তুল্লাহ্ তওয়াফ করার পূর্বে ইহরাম খোলার জন্যও।
It was narrated that Aishah said:"I put perfume on the Messenger of Allah for his Ihram when he entered Ihram, and for his exiting Ihram when he had stoned Jamrat Al-Aqabah, before he circumambulated the House
Sunan an-Nasa’i 2685 Open
Hadith 2682 Sahih
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أُخْتِهِ، حَفْصَةَ قَالَتْ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحِلَّ مِنْ عُمْرَتِكَ قَالَ ‏ "‏ إِنِّي لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أُحِلُّ حَتَّى أُحِلَّ مِنَ الْحَجِّ ‏"‏ ‏.‏

উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... হাফসা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললামঃ ইহরাম ছেড়ে হালাল হয়ে গেছেন অথচ আপনি উমরার ইহরাম ছাড়েন নি। তিনি বললেনঃ আমি আমার মাথায় লাবাদা ব্যবহার করেছি এবং আমার কোরবানীর পশুর গলায় কালাদা বেঁধেছি। আমি এখন ইহরাম ছাড়বো না, আমি হজ্জ শেষ করে ইহরাম ছাড়বো।
It was narrated from 'Abdullah bin 'Umar that his sister, Hafsah, said; "I said to the Prophet;'O Messenger of Allah! Why is it that the people have exited Ihram and you have not exited Ihram following your 'Umrah?'He said:'I have matted my hair and garlanded my Hadi (sacrificial animal), so I will not exit Ihram until I exit Ihram after Hajj