ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যখন মুহরিমের তহবিন্দ না থাকে, তখন সে পায়জামা পরতে পারে, আর যখন জুতা না থাকে, তখন মােজা পরতে পারে। কিন্তু সে যেন গ্ৰন্থির নীচ পর্যন্ত কেটে নেয়।
It was narrated that Ibn 'Abbas said:"I heard the Messenger of Allah say; 'If you cannot find an Izar then wear pants, and if you cannot find sandals then wear khuffs, but cut them so that they come lower than the ankles
হান্নাদ ইবন সারী (রহঃ) ... ইবন উমর (রাঃ) বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা ইহরাম অবস্থায়, জামা, পায়জামা, পাগড়ী, বুরনুস এবং মোজা পরিধান করবে না।
It was narrated that Ibn 'Umar said:"I heard the Prophet say; 'do not wear shirts, or pants, or 'Imamahs, or burnouses, or Khuffs while in Ihram.'''(sahih)
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا لَمْ يَجِدِ الْمُحْرِمُ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ " .
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ যখন মুহরিম ব্যক্তি জুতা না পায় তখন সে মোজা পরতে পারে এবং তা যেন নীচ পর্যন্ত কেটে নেয়।
It was narrated from Ibn 'Umar:That the Prophet said "If a Muhrim cannot find sandals then let him wear Khuffs, and cut them, so that they come lower than the ankles
আবুল আশআছ আহমদ ইবন মিকদাম (রহঃ) ... ইবন উমর (রাঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলোঃ আমরা ইহরাম অবস্থায় কি কাপড় পরিধান করবাে? তিনি বললেনঃ জামা, পাগড়ী, বুরনুস, পায়জামা পরিধান করো না আর মোজাও পরিধান করো না, কিন্তু যদি জুতা না থাকে তাহলে গ্ৰন্থির নীচ পর্যন্ত এক জোড়া মোজা পরতে পার। আর পরিধান করবে না এমন কাপড় যা ওয়ারস ও যা'ফরান দ্বারা রঞ্জিত করা হয়েছে। অথবা তিনি বলেছেন, এমন কাপড় যাতে ওয়ারস ও যা’ফরান লেগেছে।
It was narrated that Ibn 'Umar said:"A man came to the Prophet and said: 'What should we wear when we enter Ihram?' He said: 'Do not wear shirts, or 'Imamahs, or burnouses, or pants, or Khuffs unless there are no sandals; if there are no sandals, then wear Khuffs that come beneath the ankles. And (do not wear) any garment that has been dyed with Wars or saffron, or has been touched by Wars or saffron