أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَلْبَسُوا الْقَمِيصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ وَلاَ تَلْبَسُوا شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلاَ الْوَرْسُ " .
কুতায়বা (রহঃ) ... আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! মুহরিম ব্যক্তি কি কাপড় পরিধান করবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জামা, পায়জামা, পাগড়ী, বুরনুস ও মোজা পরিধান করবে না, আর মোজা পরবে না, কিন্তু যে ব্যক্তি জুতা না পায়, সে মোজা পরিধান করবে, যা পায়ের গ্রস্থির নীচ থেকে কেটে নেবে। আর ওয়ারস ও যাফরান মিশ্রিত কাপড় পরিধান কল্পবে না।
It was narrated from 'Abdullah bin 'Umar that:a man asked the Messenger of Allah what clothes the Muhrim should wear? The Messenger of Allah said: "Do not wear shirts, or 'Imamahs, or pants, or burnouses, or Khuffs except if someone does not have sandals, in which case let him wear Khuffs, and cut them so that they come below the ankles. And do not wear any garment that has been touched by (dyed with) saffron or Wars
তিনি বলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! ইহরাম অবস্থায় আমাদেরকে কাপড় পরিধান করতে আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামা,পায়জামা, পাগড়ী এবং বুরনুস পরবে না, আর মোজা পরিধান করবে না। কিন্তু যদি কারো জুতা না থাকে, তবে সে পায়ের গ্রস্থির নিম্ন পর্যন্ত মোজা পরিধান করতে পারে। আর যে কাপড়ে যাফরান বা ওয়ারস রং লেগেছে ঐ সকল কাপড় তোমরা পরিধান করবে না, আর মুহরিম নারী নিকাব পরিধান করবে না। আর হাত মোজাও পরিধান করবে না।
It was narrated that Ibn 'Umar said; "A man stood up and said:'O Messenger of Allah! What garments do you command us to wear in Ihran?' The Messenger of Allah said: 'Do not wear shirts or pants, or 'Imamahs, or burnouses, or Khuffs except if someone does not have sandals, in which case let him wear Khuffs that come below the ankles. And do not wear any garment that has been touched by (dyed with) saffron or Wars. And women should not cover their faces when in Ihram, or wear gloves
মুহাম্মদ ইবন ইসমাঈল ও আমর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলো যে, আমরা ইহরাম অবস্থায় কি কাপড় পরিধান করবাে? তিনি বললেনঃ তোমরা জামা, পায়জামা, পাগড়ী, বুরনুস ও মোজা পরিধান করবে না। তবে কারো যদি জুতা না থাকে, তাহলে সে গ্রস্থির নীচ পর্যন্ত মোজা পরিধান করবে, আর যে কাপড়ে যাফরান কিংবা ওয়ারস-এর রং লেগেছে এমন কোন কাপড় পরিধান করবে না।
It was narrated from Ibn 'Umar that:a man asked the Messenger of Allah what garments we should wear when we enter Ihram. He said: "Do not wear shirts, or pants, or 'Imamahs, or burnouses, or Khuffs unless someone does not have any sandals, in which case he should wear Khuffs that come beneath the ankles. And do not wear any garment that has been touched by (dyed with) Wars or saffron
আইয়ুব ইবনু মুহাম্মদ ওযযান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তহবন্দ না পায়, সে পায়জামা পরিধান করতে পারে, আর যে ব্যক্তি জুতা না পায়, সে মোজা পরতে পারে।
It was narrated that Ibn 'Abbas said; "I heard the Messenger of Allah say:'Whoever cannot find an Izar, let him wear pants, and whoever cannot find sandals, let him wear khuffs