মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আইয়ূব (রহঃ) ... আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা হজ্জ সমাপনের পর উমরাহ এবং উমরাহর পর হজ্জ আদায় করবে, কেননা তা অভাব ও পাপ এরূপ দূর করে দেয়, যেরূপ হাপর লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে থাকে। আর হজ্জে মাবরূরের সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়।
It was narrated that 'Abdullah said:"The Messenger of Allah said: 'Perform Hajj and 'Umrah consecutively, for they remove poverty and sin as the bellows removes impurity from iron and gold and silver, and Hajj Al-Mabrur brings no less a reward than Paradise
আবু দাউদ (রহঃ) ... আমর ইবন দীনার (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ইবন আব্বাস (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা হজ্জ সমাপনের পর উমরা এবং উমরার পর হজ্জ করবে, কেননা তা অভাব অনটন ও পাপকে দূর করে দেয়। যেমন হাপর লোহার মরিচ দূর করে থাকে।
Ibn 'abbas said:"The Messenger of Allah said: 'Perform Hajj and 'Umrah consecutively; for they remove poverty and sin as the bellows removes impurity from iron
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, একজন মহিলা হজ্জ মান্নত করেছিল, কিন্তু সে মৃত্যুবরণ করলো (হজ্জ করতে পারলো না)। এরপর তার ভাই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো। তিনি বললেনঃ তুমি কি মনে কর, যদি তোমার বোনের দেনা থাকতো তুমি কি তা আদায় করতে? সে বললোঃ হ্যাঁ। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাহলে, আল্লাহর হকও আদায় কর; কেননা তা আদায় করার অধিক উপযুক্ত।
It was narrated from Ibn 'Abbas that:a woman vowed to perform Hajj but she died. Her brother came to the Prophet and asked him about that, he said: 'Do yhou think that if your sister owed a debt you wouold pay it off?' He said: 'Yes.' He said: 'Then fulfill the right of Allah, for He is more deserving that His rights should be fulfilled
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ " .
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক উমরাহ অন্য উমরাহ্ পর্যন্ত কাফফারা হয় উভয়ের মধ্যবর্তী পাপের। আর হজ্জে মাবরূর এর বিনিময় জান্নাত ব্যতীত আর কিছুই নয়।
It was narrated that abnu Hurairah said:"The Messenger of Allah said: 'from one 'Umrah to another is an expiation for what comes in between, and Hajj al-Mabrur brings no reward less than Paradise.'''(sahih)