মুহাম্মদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবন জাবাল (রাঃ)-কে ইয়ামানে পাঠালেন এবং বললেন যে, তুমি গ্ৰন্থধারী (ইয়াহুদ ও খৃষ্টান) সম্প্রদায়ের কাছে যাচ্ছ। (لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ) 'আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই এবং আমি আল্লাহ তা'আলার প্রেরিত রাসূল'-এর সাক্ষ্য প্রদানের জন্য তুমি তাদেরকে আহবান জানাবে, যদি তারা তোমার এ আহবানে সাড়া দেয় তাহলে তাদের জানিয়ে দেবে যে, আল্লাহ্ তা'আলা তাদের উপর প্রত্যেক দিবা রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। এতে যদি তারা তোমার অনুসরণ করে তাহলে তাদের জানিয়ে দেবে যে, আল্লাহ তা’আলা তাদের উপর নিজ নিজ মালের যাকাত ফরয করেছেন যা স্বচ্ছল ব্যক্তিদের থেকে নিয়ে তাদের অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে। এতে যদি তারা তোমার অনুসরণ করে তাহলে তুমি তাদের উৎকৃষ্ট মাল নেওয়া থেকে বিরত থাকবে। আর অত্যাচারিতদের বদ দু’আকে ভয় করবে, কেননা, আল্লাহ তা’আলা এবং তাদের দু'আর মধ্যে কোন পর্দা থাকে না।
It was narrated from Ibn 'Abbas that the Prophet sent Mu'adh bin Jabal to Yemen and said:"You are going to some people from among the people of the Book. Call them to bear witness that there is none worthy of worship except Allah and that I am the Messenger of Allah. If they obey you in that, then teach them that Allah has enjoined upon them five prayers every day and night. If they obey you in that, then teach them that Allah has enjoined upon them Sadaqah (Zakah) from their wealth, to be taken from their rich and given to their poor. If they obey you in that, then do not touch the most precious of their wealth, and fear the supplication of the one who has been wronged, for there is no barrier between it and Allah, the Mighty and Sublime
মুহাম্মদ ইবন ম'দান এবং মুহাম্মাদ ইবন আবদুল্লাহ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতরের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। লোকজন ঈদগাহের দিকে বের হয়ে যাওয়ার পূর্বেই যেন উহা আদায় করে দেওয়া হয়।
It was narrated from Ibn 'Umar that:the Messenger of Allah enjoined that Sadaqatul Fitr should be given before the people go out to pray. (One of the narratorsP: Ibn Bazi'said: "Zakatul-Fitr)
ইমরান ইবন বাক্কার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে, একবার এক ব্যক্তি (বনী ইসরাঈল-এর এক ব্যক্তি) শপথ করল যে, আমি অবশ্যই কিছু সাদাকা করব এবং সাদাকা নিয়ে বের হয়ে সেগুলো এক চােরের হাতে দিয়ে দিল। প্রত্যুষেই লোকজন বলাবলি করতে লাগল যে, একজন চোরকে সাদাকা দেওয়া হয়েছে। সাদাক দাতা বলল, ইয়া আল্লাহ্! তোমার শোকর যে, আমি একজন চোরকে সাদাকা দিতে পেরেছি। আমি অবশ্যই আবারো সাদাকা করব এবং সাদাকা নিয়ে বের হয়ে সেগুলো এক ব্যভিচারিণীর হাতে দিয়ে দিল। প্রত্যুষেই লোকজন বলাবলি করতে লাগল যে, গত রাত্রে একজন ব্যভিচারিণীকে সাদাকা দেওয়া হয়েছে। সাদাকা দাতা বলল যে, ইয়া আল্লাহ! তোমার শোকর যে, একজন ব্যভিচারিণীকে সাদাকা দিতে পেরেছি। আমি অবশ্যই আবারো সাদাকা করব এবং সাদাকা নিয়ে বের হয়ে সেগুলো এক স্বচ্ছল ব্যক্তির হাতে দিয়ে দিল। প্রত্যুষেই লোকজন বলাবলি করতে লাগল যে, একজন স্বচ্ছল ব্যক্তিকে সাদাকা দেওয়া হয়েছে। সাদাকা দাতা বলল, ইয়া আল্লাহ! তোমার শোকর যে, একজন আমি চোর, একজন ব্যভিচারিণী এবং একজন স্বচ্ছল ব্যক্তিকে সাদাকা দিতে পেরেছি। তাকে স্বপ্নে দেখানো হল যে, তোমার সাদাকা কবুল করে নেওয়া হয়েছে। ব্যভিচারিণী! সে হয়ত প্রাপ্ত সাদাকা দ্বারা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, চাের! সে হয়ত প্রাপ্ত সাদাকা দ্বারা চৌর্যবৃত্তি হতে নিবৃত্ত থাকবে, আর স্বচ্ছল ব্যক্তি! সে হয়ত উপদেশ গ্ৰহণ করবে এবং আল্লাহ তা’আলা প্রদত্ত সম্পত্তি থেকে দান করবে।
Abu Hurairah narrated that the Messenger of Allah said:"A man said" 'I am going to give some charity.' So he went out with his charity and put it in the hand of a thief. The next morning they started talking about how charity had been given to a thief. Then he said: 'O Allah, to You be praise for the thief. I am going to give some charity.' So he went out with his charity and put it in the hand of a prostitute. The next morning they started talking about how charity had been given to a prostitute. He said: 'O Allah, to You be praise for the prostitute. I am going to give some charity. So he went out with his charity and put it in the hand of a rich man. The next morning they started talking about how charity had been given to a rich man. He said: 'O Allah, th You be praise for the prostitute, the thief and the rich man. 'Then the message came to him: As for your charity, it is accepted. As for the prostitute, perhaps it will keep her from committing Zina. As for the thief, perhaps it will stop him from stealing. And as for the rich man, perhaps he will learn a lesson, and will spend from that which Allah, the Mighty and Sublime, has given him
তিনি বলেন যে, গ্রহণযোগ্য মাপ হল মদীনাবাসীদের মাপ এবং ওযনের ব্যাপারে মক্কাবাসীদের ওষনই ধর্তব্য।
It was narrated from Ibn 'Umar that the Prophet (ﷺ) said:"The measure (to be used) is the measure of the people of Al-Madinah, and the weight (to be used) is the weight of the people of Makkah