ঈসা ইবন হাম্মদ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা এক সা' করে খেজুর, যব অথবা পনির সাদাকায়ে ফিতর স্বরূপ আদায় করতাম। অন্য কোন কিছু আমরা আদায় করতাম না।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"At the time of the Messenger of Allah we used to give a Sa' of dates, or a Sa' of barley, or a Sa' of cottage cheese, and we did not give anything else
আমর ইবন আলী (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা এক সা' করে যব, খেজুর, কিশমিশ অথবা পনির সাদাকায়ে ফিতর স্বরূপ আদায় করতাম। আমরা এ পরিমাণেই আদায় করছিলাম। মুআবিয়া (রাঃ)-এর যুগ আসলে তিনি বললেন যে, সিরিয়ার দু' মুদ গম এক সা' যবের সমপরিমাণ হবে বলেই আমার মনে হয়।
It was narrated that Abu Sa' eed Al-Khudri said:"At the time of the Messenger of Allah, we used to give a Sa' of barley, or dates, or raisins, or cottage cheese, and we continued to do so until the time of Mu'awiyah, when he said: 'I think that two Mudds of wheat from Ash-Sham are equivalent to a Sa' of barley
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক সা' -এর পরিমাণ ছিল বর্তমান কালের এক মুদ এবং এক মুদের এক তৃতীয়াংশ। পরে তাতে আরো বৃদ্ধি করা হয়েছে।
It was narrated from Al-Ju'aid:"I heard As-Sa'ib bin Yazid say: 'During the time of Allah's messenger, the Sa' was equal to a Mudd and third of the Mudd you use today, and the Sa' of today has become large."' (Sahih) Abu 'Abdur-Rahman (An-Nasa'i) said: And Ziyad bin Ayyub narrated it to me
মূসা ইবন আবদুর রহমান (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে লোকজন এক সা' করে যব, খেজুর, সুলত অথবা কিশমিশ সাদাকায়ে ফিতর স্বরূপ আদায় করত।
It was narrated that Ibn 'Umar said:"At the time of the Messenger of Allah, the people used to give as Sadaqatul Fitr a Sa' of barely or dates or rye or raising