মুহাম্মদ ইবন মামার (রহঃ) ... আব্দুল মালিক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলোকোজ্জ্বল রাত বিশিষ্ট আইয়ামের বীযের তিন দিনের সাওমে পালন করার নির্দেশ দিয়েছেন। তের, চৌদ্দ এবং পনের তারিখের।
Abdul-Malik bin Qudamah bin Milhan narrated that his father said:"The Messenger of Allah used to command us to fast the three days with the shining bright nights (Al-Ayam Al-Bid), the thirteenth, fourteenth and fifteenth
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আব্দুল মালিক (রহঃ)-এর পিতা আবুল মিনহাল (রাঃ) থেকে বর্ণিত যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আইয়ামে বীযের তিন দিনের সাওমে পালন করার নির্দেশ দিতেন এবং বলতেন যে, এই তিন দিনের সাওম সারা মাস সাওম পালন করার সমতুল্য।
Abdul-Malik bin Abi Al-Minhai narrated from his father that:the Prophet commanded them to fast the three days of Al-Bid. He said: "That is (equivalent to) fasting for the whole month
আমর ইবন আলী (রহঃ) ... আবু নওফল (রহঃ)-এর পিতা আবূ আকারাব (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একবার (নফল) সাওম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি প্রতি মাসে এক দিন সওম পালন কর। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আরো বাড়িয়ে দিন। আরো বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলছ, আরো বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন ইয়া রাসূলাল্লাহ! তাহলে প্রতি মাসে দু'দিন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, “আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। একথা বলেরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আমি ধারণা করলাম যে, তিনি নিশ্চয়ই আমার আবেদনে সাড়া দিবেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রত্যেক মাসে তিন দিন সওম পালন কর।
It was narrated from Abu Nawfal bin Abi 'Aqrab that his father said:"I asked the Messenger of Allah about fasting and he said: 'Fast one day of the month.' I said: 'Fast one day of the month.' I said: 'O Messenger of Allah, let me do more, let me do more.' He said: 'Let me do more, let mo do more; I am able for it.' Then the Messenger of Allah fell silent until I thought that he was going to refuse my request. Then he said: 'fast three days of each month
মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... আব্দুল মালিক (রহঃ)-এর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীযের এই তিন দিন সওম পালন করার নির্দেশ দিতেন এবং বলতেন যে, এই তিন দিনের সাওম সারা মাসের সাওম পালন করার সমতুল্য।
It was narrated that a man called 'Abdul-Malik narrated from his father, that:the Messenger of Allah used to enjoin (fasting) these days of Al-Bid and he said: "That is (equivalent to) fasting for the whole month