أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا الْمُعَافَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَعْنٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَرْنَبٍ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَدَّ يَدَهُ إِلَيْهَا فَقَالَ الَّذِي جَاءَ بِهَا إِنِّي رَأَيْتُ بِهَا دَمًا . فَكَفَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ وَأَمَرَ الْقَوْمَ أَنْ يَأْكُلُوا وَكَانَ فِي الْقَوْمِ رَجُلٌ مُنْتَبِذٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا لَكَ " . قَالَ إِنِّي صَائِمٌ . فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَهَلاَّ ثَلاَثَ الْبِيضِ ثَلاَثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ " .
আমর ইবন ইয়াহইয়া (রহঃ) ... মূসা ইবনু তালহা (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি খরগোশ নিয়ে আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তখন বাহক বলল যে, আমি এর সাথে রক্ত দেখেছি তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে নিলেন এবং সাহাবীদের নির্দেশ দিলেন যে, তোমরা খাও, উপস্থিত সাহাবীদের মধ্যে একজন পাশে বসা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি হল? সে বলল যে, আমি সাওম পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আইয়ামে বীযের তিন দিনের সাওম কখনো পরিত্যাগ করবে না। অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের সাওম ।
It was narrated from Musa bin Talhah that:a man brought a rabbit to the Prophet, and the prophet stretched out his hand toward it, then the one who had brought it said: "I saw some blood on it," So the Prophet drew his hand back, but he told the people to eat. Among the people there was a man who held back. The Prophet said: "What is the matter with you?" He said: "I am fasting." The Prophet said to him: "Why don't you fast on the three days of Al-Bid, the thirteenth, fourteenth and fifteenth?
আহমদ ইবন উসমান (রহঃ) ... ইবনুল হাওতাকিয়্যা (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমার পিতা বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক বেদুঈন ব্যক্তি আসল, তার সাথে একটি ভুনা খরগোশ এবং কিছু রুটি ছিল। সে তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখল এবং বলল যে, আমি তাকে রক্তস্রাব অবস্থায় পেয়েছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীগণকে বললেন: এটা ক্ষতিকর নয়, অতএব তোমরা খাও এবং বেদুঈন ব্যক্তিটিকে বললেন, তুমিও খাও। সে বলল, আমি সাওম পালন করছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কিসের সাওম? সে বলল, মাসের তিন দিনের সাওম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তুমি সাওম পালন করই তবে উজ্জ্বল আলোময় দিনগুলোয় সাওম পালন কর অর্থাৎ তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের ।
It was narrated that Ibn Al-Hawtakiyyah said:"Ubayy said: 'A Bedouin came to the Messenger of Allah, and he had a rabbit that he had grilled and some bread. He placed it before the Prophet then he said: "I found it bleeding." The Messenger of Allah said to his Companions: "It doesn't matter; eat." And he said to the Bedouin: "Eat," He said: "I am fasting." He said: "If you want to fast then you should fast the shining days of Al-Bid: The thirteenth, fourteenth and fifteenth
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَعْلَى، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِأَرْنَبٍ قَدْ شَوَاهَا رَجُلٌ فَلَمَّا قَدَّمَهَا إِلَيْهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ رَأَيْتُ بِهَا دَمًا فَتَرَكَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَأْكُلْهَا وَقَالَ لِمَنْ عِنْدَهُ " كُلُوا فَإِنِّي لَوِ اشْتَهَيْتُهَا أَكَلْتُهَا " . وَرَجُلٌ جَالِسٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ادْنُ فَكُلْ مَعَ الْقَوْمِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي صَائِمٌ . قَالَ " فَهَلاَّ صُمْتَ الْبِيضَ " . قَالَ وَمَا هُنَّ قَالَ " ثَلاَثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ " .
মুহাম্মদ ইবনু ইসমাঈল (রহঃ) ... মূসা ইবনু তালহা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি একটি ভুনা খরগোশ রেখে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি এর সাথে রক্ত দেখেছি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রইলেন এবং খেলেন না, কিন্তু তাঁর সামনে যারা ছিলেন তাদেরকে বললেন, তোমরা খাও। কেননা আমার আগ্রহ থাকলে আমিও খেতাম। আর এক ব্যক্তি পাশে বসা ছিল। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এসো। এদের সাথে খাও। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমি সাওম পালন করছি। তখন তিনি বললেন, তুমি আইয়ামে বীযের সাওম কেন পালন করলে না। সে বলল, আইয়ামে বীয কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখ।
It was narrated that Musa bin Talhah said:"A rabbit that a man had grilled was brought to the Prophet and when he offered it to him he said: 'O Messenger of Allah, I saw some blood on it." The Messenger of Allah did not eat it, but he said to those who were with him: "Eat; if I felt like it, I would have eaten it.' There was a man sitting, and the Messenger of Allah said: 'Come and eat with the people.' He said: 'O Messenger of Allah, I am fasting.' He said: 'Why don't you fast Al-Bid?' He said: 'What are they?' He said: "The thirteenth, fourteenth and fifteenth?
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا رَجُلاَنِ، مُحَمَّدٌ وَحَكِيمٌ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنِ ابْنِ الْحَوْتَكِيَّةِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ رَجُلاً بِصِيَامِ ثَلاَثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عَشْرَةَ .
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তের তারিখ, চৌদ্দ তারিখ এবং পনের তারিখের সাওম পালন করার নির্দেশ দিয়েছিলেন।
It was narrated from Abu Dharr:That the Prophet commanded a man to fast on the thirteenth, fourteenth and fifteenth