আলী ইবন হাসান লানী (রহঃ) ... আবু যর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সাওম পালন করল সে যেন সারা বছর সাওম পালন করল। অতঃপর তিনি বললেন, আল্লাহ তা'আলা কুরআনে সত্যই বলেছেন, যে ব্যক্তি একটি ভাল কাজ করবে: তাকে তার দশ গুণ সওয়াব দেওয়া হবে।
It was narrated that Abu Dharr said:"The Messenger of Allah said: 'Whoever fasts for three days of each month, he has fasted for a whole lifetime.' Then he said: Allah has spoken the truth in His book: Whoever brings a good deed shall have ten times the like thereof to his credit
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) বলেছেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ধৈর্যের মাস হল রমযান মাস আর প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করা সারা বছর সওম পালন করার সমতুল্য।
It was narrated that Abu Hurairah said:" I heard the Messenger of Allah say: 'The month of patience ( Ramadan) and three days of each month is fasting for a lifetime."' (Sahih)
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আবু যর (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ঐ যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সওম পালন করল সে যেন সারা মাস সাওম পালন করল অথবা তিনি বলেছেনঃ তার জন্য সারা মাস সাওম পালন করার সওয়াব রয়েছে।
Abu 'Uthman reported from a man, that Abu Dharrr said:"I heard the Messenger of Allah say: "Whoever fasts three days of each month has fasted the month in full' or 'will have (the reward of) fasting the month."' 'Asim was in doubt
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَوْمٍ عَلَى وِتْرٍ وَالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ وَصِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ .
মুহাম্মদ ইবন রাফি' (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিতরের সালাত আদায় করার পরই নিদ্ৰা যাওয়ার, শুক্রবার দিন গোসল করার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করার নির্দেশ দিয়েছেন।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah commanded me to sleep after praying Witr, to perform Ghusl on Friday and to fast three days of each month." (Sahih)