তিনি বলেন, আমার বন্ধু (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি আমলের ওসীয়্যত করেছেন; ইনশাআল্লাহ আমি সেগুলো কখনো পরিত্যাগ করব না। তিনি আমাকে চাশতের সালাত এবং নিদ্ৰা যাওয়ার পূর্বে বিত্বরের সালাত আদায় করার আর প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করার ওসীয়্যত করেছেন।)
It was narrated that Abu Dharr said:"My beloved Prophet advised me to do three things which I will never give up, if Allah wills. He advised me to pray Duha, to pray Witr before sleeping, and to fast three days of each month
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি প্রত্যেক মাসে একদিন সওম পালন কর তাহলে অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি দুইদিন সওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি তিন দিন সাওম পালন কর, অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সওম পালনের সামৰ্থ্য রাখি। তিনি বললেন, তবে তুমি চারদিন সওম পালন কর, তুমি অবশিষ্ট দিনগুলোর সওয়াবও তুমি পাবে। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামর্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম সাওম হল দাউদ (আ.)-এর সাওম। তিনি একদিন সওম পালন করতেন আর একদিন সাওম ভঙ্গ করতেন।
Abdullah bin Amr said:"The Messenger of Allah said to me: 'Fast one day of the month and you will have the reward of what is left.' I said: 'I am able to do more than that.' He said: 'Fast two days and you will have the reward of what is left.' I said: 'I am able to do more than that.' He said: 'Fast three days and you will have the reward of what is left.' I said: 'I am able to do more than that.' He said: 'Fast four days and you will have the reward of what is left.' I said: ' I am able to do more than that.' The messenger of Allah said: 'The best fasting is the fast of Dawud; he used to fast one day and not the next."' 2406. It was narrated that Abu Dharr said: "My beloved Prophet advised me to do three things which I will never give up, if Allah wills. He advised me to pray Duha to pray Witr before sleeping, and to fast three days of each month
মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি আমলের নির্দেশ দিয়েছেন- বিতরের সালাত আদায় করেই নিদ্রা যাওয়ার, শুক্রবার দিন গোসল করার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করার।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah enjoyed three things upon me: To sleep after praying Witr, to perform Ghusal on Friday, and to fast three days of each month." (Sahih)
যাকারিয়া ইবন ইয়াহইয়া (রহঃ) ... আব্দুল্লাহ ইবন আমার (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আমার সাওম পালন সম্পর্কে উল্লেখ করা হলে তিনি আমার কাছে আসলেন এবং আমি তাঁর জন্য একটি খেজুরের বাকল ভর্তি মধ্যম আকারের চামড়ার বালিশ আগিয়ে দিলাম। তিনি মাটিতে বসে গেলেন এবং বালিশ আমার আর তাঁর মাঝখানে ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার জন্য কি প্রত্যেক মাসে তিন দিন সওম পালন যথেষ্ট নয়? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! (আমার জন্য আরো বাড়িয়ে দিন) তিনি বললেন, তাহলে পাঁচ দিন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! (আমার জন্য আরো বাড়িয়ে দিন) তিনি বললেন, তাহলে সাত দিন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! (আমার জন্য আরো বাড়িয়ে দিন) তিনি বললেন, নয় দিন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! (আমার জন্য আরো বাড়িয়ে দিন) তিনি বললেন, তাহলে এগার দিন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! (আরো বাড়িয়ে দিন) তিনি বললেন, দাউদ (আ.)-এর সাওমের উপরে কোন সাওম হতে পারে না। আর তা হল সারা জীবনের অর্ধেক একদিন সাওম পালন করা আর একদিন সওম ভঙ্গ করা।
It was narrated that Ibn Al-Malih said:"I entered with Zaid upon 'Abdullah bin Amr and he narrated: 'The Messenger of Allah was told about my fasting, so the entered upon me and I gave him an average-sized leather pillow that was stuffed with palm fibvers. He sat in the ground with the pillow between myself and him, and said: "Whill it not be sufficient for you to fast three days each months?" I said: O Messenger of Allah! He said: "O Messenger of Allah!" He said: "Eleven." I said: "O Messenger of Allah!" Then the Prophet said: "There is not fast better than the fast of Dawud, half of a lifetime, fasting one day and not next