। ইয়াহয়া ইবনু দুরুস্ত (রহঃ) ... আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন পেশাব করবে, তখন সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না করে।
It was narrated from 'Abdullah bin Abi Qatadah, from his father, that the Messenger of Allah (ﷺ said:"When any one of you urinates, let him not hold his penis in his right hand)
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি (একদিন) আমাদের ঘরের ছাদে উঠেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে পায়খানা-পেশাবের প্রয়োজনে দু’টি ইটের উপর উপবিষ্ট অবস্থায় দেখেছি।
It was narrated that 'Abdullah bin 'Umar said:"I climbed on the roof of our house and saw the Messenger of Allah (ﷺ) on two bricks, facing toward Bait Al-Maqdis (jerusalem), relieving himself
। হান্নাদ ইবনু সাররী (রহঃ) ... আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন পায়খানা বা পেশাবখানায় প্রবেশ করবে, তখন সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না করে।
It was narrated from 'Abdullah bin Abi Qatadah that his father said:"The Messenger of Allah (ﷺ) said: 'When any one of you enters Al-Khala' (the toilet), let him not touch his penis with his right hand
। ইয়াকূব ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ আইয়ূব আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন (পায়খানার জন্য) ঢালু জমির দিকে যাবে তখন সে যেন কিবলামুখী হয়ে না বসে এবং সে যেন পূর্ব ও পশ্চিমদিকে মুখ করে বসে।
It was narrated that Abu Ayyub Al-Ansari said:"The Messenger of Allah (ﷺ) said: 'When any one of you goes to defecate, let him not face toward the Qiblah, rather let him face towards the east or the west