। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আবূ কায়স (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাস সমূহের মধ্যে শা'বান মাসের সাওম পালন করা সর্বাধিক পছন্দনীয় ছিল। বরং তিনি শা'বান মাসকে (সাওম পালনসহ) রমযানের সাথে মিলিরে নিতেন।
Aishah said:"The month which the Messenger of Allah most liked to fast was Shaban; indeed he used to join it to Ramadan
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صِيَامِ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ وَمَا صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا كَامِلاً مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ إِلاَّ رَمَضَانَ .
। কুতায়বা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে, তিনি যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত এবার সাওম পালন করতে থাকবেন। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনো আমরা মনে মনে ধারণা করতাম যে তিনি হয়ত এবার সাওম ভঙ্গ করতে থাকবেন। আর তিনি মদীনায় আগমনের পর থেকে রমযান মাস ব্যতীত কখনো পূর্ণ এক মাস সাওম পালন করেননি।
It was narrated that 'Abdullah bin Shaqiq said:"I asked 'Aishah about the fasting of the Messenger of Allah. She said: "The Messenger of Allah used to fast until we said: He is going to (continue to) fast, and he used not to fast until we said: He is not going to, and he did not fast for a whole month from the time he came to Al-Madinah, apart from Ramadan
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، وَذَكَرَ، آخَرَ قَبْلَهُمَا أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُمْ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ مَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ مَا يَصُومُ وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ .
। রবী' ইবনু সুলায়মান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন শুরু করতেন তখন আমরা মনে মনে ধারণা করতাম যে, তিনি হয়ত আর সাওম ভঙ্গই করবেন না। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখনো আমরা মনে মলে ধারণা করতাম যে তিনি হয়ত আর সাওম পালনই করবেন না এবং আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শা'বান মাসের চেয়ে বেশী অন্য কোন মাসে সাওম পালন করতে দেখিনি।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah used to fast until we said: 'He will not break his fast.' And he used not to fast until we said: 'He will not fast.' And I never saw the Messenger of Allah fast more in any month than in Shaban
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাত্রে পূর্ণ কুরআন খতম করেছেন বা কখনো সকাল পর্যন্ত পূর্ণ রাত্র সালাত আদায় করেছেন কিংবা রমযান মাস ব্যতীত পূর্ণ এক মাস কখনো সাওম পালন করেছেন বলে আমার জানা নেই।
It was narrated that 'Aishah said:"I do not know that the Messenger of Allah recited the whole Quran in one night, or prayed Qiyam until morning, or ever fasted an entire month, except Ramadan