। ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা একবার রমযান মাসে সফর করছিলাম। আমাদের কতেক সাওম পালনকারী ছিলেন আর কতেক সাওম ভঙ্গকারী ছিলেন। আমাদের সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করছিলেন না।
Abu Saeed said:"We were traveling in Ramadan and among us were some who were fasting and some who were not. Those who were fasting did not criticize those who were not, and those who were not fasting did not criticize those who were
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, হামযা আসলামী (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর তিনি সর্বদা সাওম পালনকারী ব্যক্তি ছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
It was narrated from Aishah that Hamzah Al-Aslami asked the Messenger of Allah about fasting while traveling as he was a man who used to fast continually. He said:"If you wish then fast and if you wish then do not fast
। সাঈদ ইবনু ইয়াকুব তালকানী (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করছিলাম। আমাদের মধ্যে কতেক সাওম পালনকারী ছিলেন আর কতেক সাওম ভঙ্গকারী ছিলেন কিন্তু আমাদের সাওম পালনকারীরাও সাওম ভঙ্গকারীদের তিরস্কার করছিলেন না আর সাওম ভঙ্গকারীরাও সাওম পালনকারীদের তিরস্কার করছিলেন না।
It was narrated that Abu Saeed said:"We were traveling with the Prophet and among us were some who were fasting and some who were not criticize those who were not, and those who were not fasting did not criticize those who were
। আমর ইবনু হিশাম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হামযা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
It was narrated that 'Aishah said:"Hamzah asked the Messenger of Allah: 'O Messenger of Allah, should I fast while then fast and if you wish then do not fast