। উবায়াদুল্লাহ ইবনু সা'দ (রহঃ) ... হামযা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র নবী! আমি বিরামহীন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ব্যক্তি। তাই আমি কি সফরকালীন অবস্থায় সাওম পালন করব? তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
It was narrated that Hamzah said:"I said: 'O Prophet of Allah, I am a man who fasts continually, so should I fast while traveling?' He said: 'If you wish then fast, and if you wish then do not fast
। ইমরান ইবনু বাক্কার (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বিরামহীন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পলন করতাম। তাই অমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি সফরকালীন অবস্থায় বিরামহীন সাওম পালন করি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
It was narrated that Hamzah bin 'Amr said:"I used to fast continually at the time of the Messenger of Allah. I said: 'O continually while traveling.' He said: 'If you wish then fast, and if you wish then do not fast
। উবায়দুল্লাহ ইবনু সা'দ (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন আর তিনি সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালনকারী ব্যক্তি ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাও পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
Hamzah bin 'Amr narrated that he asked the Messenger of Allah, and he wsa a man who used to fast while traveling. He said:"If you wish then fast, and if you wish then fast, and if you wish then do not fast
। হারুন ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... হামযা ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন অবস্থায় সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম পালন করতে ইচ্ছা হয় তবে সাওম পালন কর। আর যদি তোমার সাওম ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম ভঙ্গ করে ফেল।
It was narrated from Hamzah bin 'Amr that:he asked the Messenger of Allah about fasting while traveling. He said: "If you wish to fast then fast, and if you wish not to fast then do not fast