। ইয়াহইয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... গুযায়ফ ইবনু হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আয়িশা (রাঃ) এর নিকট গিয়ে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথমভাগে গোসল করতেন না শেষভাগে? তিনি বললেনঃ সব রকমই করেছেন। কোন সময় রাতের প্রথমভাগে করেছেন আবার কোন সময় রাতের শেষভাগে করেছেন। আমি বললাম, সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি এ বিষয়ে অবকাশ রেখেছেন।
It was narrated that Ghudaif bin Al-Harith said:"I entered upon 'Aishah and asked her: 'Did the Messenger of Allah (ﷺ) perform Ghusl at the beginning of the night or at the end?' She said: 'Both. Sometimes he performed Ghusl at the beginning and sometimes at the end.' I said: 'Praise be to Allah who has made the matter flexible
أَخْبَرَنَا عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا مَخْلَدٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ - رضى الله عنها - أَىُّ اللَّيْلِ كَانَ يَغْتَسِلُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ رُبَّمَا اغْتَسَلَ أَوَّلَ اللَّيْلِ وَرُبَّمَا اغْتَسَلَ آخِرَهُ . قُلْتُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً .
। আমর ইবনু হিশাম (রহঃ) ... গুযায়ফ ইবনু হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করেন যে, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোন অংশে গোসল করতেন? তিনি বললেনঃ কোন সময় তিনি রাতের প্রথমভাগে গোসল করতেন আর কোন কোন সময় রাতের শেষভাগে গোসল করতেন। আমি বললাম, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি এই ব্যাপারে অবকাশ রেখেছেন।
It was narrated from Ghudaif bin Al-Harith that he asked 'Aishah in which part of the night would the Messenger of Allah (ﷺ) perform Ghusl? She said:"Sometimes he performed Ghusl at the beginning of the night and sometimes he performed Ghusl at the end." I said: "Praise be to Allah Who has made the matter flexible
। মুজাহিদ ইবনু মূসা (রহঃ) ... মুহিল ইবনু খলীফা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবূস সামেহ (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেনঃ আমি রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করতাম। তিনি যখন গোসল করার ইচ্ছা করতেন, তখন বলতেনঃ তোমার পিঠটা আমার দিকে ঘুরিয়ে দাও। তখন আমি আমার পিঠ তাঁর দিকে ঘুরিয়ে দিতাম। এভাবে তাঁকে পর্দা করতাম।
Abu As-Samh said:"I used to serve the Messenger of Allah (ﷺ) and when he wanted to perform Ghusl he said: 'Turn your back.' So I turned my back to him and concealed him
। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু ইয়াযীদ মুকরী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said:"None of you should urinate into still water and then perform Ghusl from it