। মুহাম্মাদ ইবনু আলা (রহঃ) ... সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি রমযান মাসে আল্লাহ তা'আলার উপর দূঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে তারাবীহর সালাত আদায় করবে তার পূর্বাপর সমস্ত (সগীরা) গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
It was narrated from Saeed bin Al-Musayyab that the Messenger of Allah said:"Whoever spends the nights of Ramadan in prayer (Qiyam) out of faith and in the hope of reward, he will be forgiven his previous sins
। আব্দুল মালিক ইবনু শুআয়ব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলতেনঃ খবরদার! তোমরা রমযান মাসকে এক অথবা দুই দিনের সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন দ্বারা অগ্রে নিয়ে আসবে না। হ্যাঁ, ঐ ব্যক্তি যে নিয়মিত সাওম পালন করে, সে ঐদিনও সাওম পালন করতে পারবে।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah used to say:"Do not fast one or two days ahead of the month, unless the one who used to observe a regular fast. In that case let him fast
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَبَلَةَ، قَالَ حَدَّثَنَا الْمُعَافَى، قَالَ حَدَّثَنَا مُوسَى، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُرَغِّبُ النَّاسَ فِي قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَهُمْ بِعَزِيمَةِ أَمْرٍ فِيهِ فَيَقُولُ " مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " .
। মুহাম্মাদ ইবনু জাবালা (রহঃ) ... উরওয়া ইবনু যুবায়র (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মীনী আয়িশা (রাঃ) তাকে অবহিত করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরযের নির্দেশ দেওয়া ব্যতীতই লোকদেরকে তারাবীহর সালাতের ব্যাপারে উৎসাহিত করতেন এবং বলতেন, যে ব্যাক্তি আল্লাহ তা'আলার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে তারাবীর সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত (সগীরা) গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
Urwah bin Az-Zubair narrated that Aishah told him that:the Messenger of Allah used to encourage the people to pray Qiyam in Ramadan, without insisting on that. He said: "Whoever spends the nights of Ramadan in prayer out of faith and in the hope of reward, he will be forgiven his previous sins
। কুতায়বা (রহঃ) ... সিমাক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমি ইকরামা (রহঃ) এর কাছে এমন একদিন গেলাম যে দিনটি সম্পর্কে সন্দেহ করা হলো যে, তা কি রমযান না শা'বান। তিনি তখন রুটি ও সবজী খাচ্ছিলেন এবং দুধ পান করছিলেন। তিনি আমাকে বললেনঃ আসো (এবং খাও) আমি বললাম, আমি তো সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করছি। তিনি আল্লাহর নামে শপথ করে বললেন যে, তোমাকে অবশ্যই সাওম ভঙ্গ করতে হবে। আমি দুই বার বললামঃ সুবহানাল্লাহ। যখন আমি তাঁকে দেখলাম যে, তিনি শপথ করছেন এবং আমাকে ছাড়বেন না-আমি নিজেই অগ্রসর হয়ে বললামঃ এখন আপনার কাছে কি আছে আনুন। তিনি বললেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (রমযান মাসের) চাঁদ দেখে সাওম পালন করবে এবং (শাওয়াল মাসের) চাঁদ দেখে সাওম ভঙ্গ করবে, তবে হ্যাঁ, তোমাদের এবং চাঁদের মাঝখানে যদি মেঘ অথবা অন্ধকার আড়াল হয় তবে তোমরা শা'বান মাসের গননা পূর্ণ করে নেবে এবং রমযান মাস আগমন করার পুর্বে তোমরা সাওম পালন দ্বারা রমযান মাসকে সন্বর্ধনা জানাবে না আর একদিনের সাওম পালন দ্বারা রমযান মাসকে শা'বান মাসের সাথে মিলিয়ে ফেলবে না।
It was narrated that Simak said:"I entered upon 'Ikrimah on the day concerning which there was doubt as to whether it was Ramadan or Shaban, and he was eating bread, vegetables and milk. He said: 'Come and eat.' I said: 'I am fasting.' He adjured me by Allah to break my fast. I said Subhan-Allah twice. When I saw that he was insisting, I went forward and said: 'Give me what you have.' He said: 'I heard Ibn 'Abbas say: The Messenger of Allah said: 'Fast when you see it (the crescent) and stop fasting when you see it, and if clouds or darkness prevent you from seeing it, then complete the number of days of Shaban, and do not fast ahead of the month, and do not join Ramadan to a day of Shaban