। মাহমূদ ইবনু খালিদ (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জোহরের ফরয সালাতের পূর্বে চার রাকআত (সূন্নাতে মুওয়াক্কাদা) এবং ফরযের পরে চার রাকআত (দু'রাকআত সূন্নাত মুওয়াক্কাদা এবং দু'রাকআত মুস্তাহাব) সালাত আদায় করবে, আল্লাহ তায়ালা তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন।
It was narrated from Umm Habibah-and when this was narrated to Sa'eed from Umm Habibah from the Prophet (ﷺ), he would approve it and not deny it but when he narrated it to us, he did not attribute it to the Prophet (ﷺ)- she said:"Whoever prays four rak'ahs before Zuhr and four after it, Allah (SWT) will forbid him from the Fire
। আহমদ ইবনু নাসিহ (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি জোহরের ফরয সালাতের পুর্বে চার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদা) এবং ফরযের পরে চার রাকআত (দু'রাকআত সুন্নাতে মুওয়াক্কাদা এবং দু'রাকআত মুস্তাহাব) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। [সহীহ]
It was narrated from Umm Habibah that:The Messenger of Allah (ﷺ) used to say: "Whoever prays four rak'ahs before Zuhr and four after, Allah, the Mighty and Sublime, will forbid him from the Fire
। আব্দুল্লাহ ইবনু ইসহাক (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তার মূত্যুর সময় নিকটবর্তী হয়ে গেল এবং অসুস্থতা বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে আমার বোন উম্মে হাবীবা বিনত আবূ সুফিয়ান (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের ফরয সালাতের পূর্বে চরে রাকআত (সুন্নাত মুওয়াক্কাদা) এবং ফরযের পরে চার রাকআত (দু'রাকআত সুন্নাতে মুওয়াক্কাদা এবং দু'রাকআত মুস্তাহাব) সালাত আদায়ে অভ্যস্থ হবে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন।
Sulaiman bin Musa narrated that:When Muhammad bin Abi Sufyan was dying, he was greatly distressed and said: "My sister Umm Habibah bint Abi Sufyan said: 'The Messenger of Allah (ﷺ) said: Whoever maintains four rak'ahs before Zuhr and four after, Allah (SWT) will forbid him from the Fire
أَخْبَرَنَا هِلاَلُ بْنُ الْعَلاَءِ بْنِ هِلاَلٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، قَالَ حَدَّثَنِي أَيُّوبُ، - رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ - عَنِ الْقَاسِمِ الدِّمَشْقِيِّ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ أَخْبَرَتْنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ، زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ حَبِيبَهَا أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم أَخْبَرَهَا قَالَ " مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ بَعْدَ الظُّهْرِ فَتَمَسُّ وَجْهَهُ النَّارُ أَبَدًا إِنْ شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ " .
। হিলাল ইবনু ই'আলা (রহঃ) ... আম্বাসা ইবনু আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে আমার বোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা (রাঃ) বর্ণনা করেছেন যে, তাঁর প্রিয়তম আবূল কাসেম [নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে মু'মিন ব্যক্তি জোহরের ফরয সালাতের পর চার রাকআত সালাত আদায় করবে তার চেহারা কস্মিনকালেও জাহান্নামের অগ্নি স্পর্শ করতে পারবে না, ইনশা আল্লাহ।
It was narrated that 'Anbasah bin Abi Sufyan said:"My sister Umm Habibah, the wife of the Prophet (ﷺ), told me that her beloved Abu Al-Qasim (ﷺ) told her: 'There is no believing slave who prays four rak'ahs after Zuhr whose face will ever be touched by the Fire, if Allah, the Mighty and Sublime, wills