। যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ সালিহ যাকওয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আম্বাসা ইবনু আবূ সূফয়ান (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, উম্মে হাবীবা (রাঃ) তাকে বলেছেন, যে ব্যক্তি বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।
Anbasah bin Abi Sufyan narrated that:Umm Habibah told him: "Whoever prays twelve rak'ahs, a house will be built for him in Paradise
। মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা রাত্রে ফরয সালাত ব্যতীত বার রাকআত (সূন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
It was narrated that Umm Habibah said:"Whoever prays twelve rak'ahs during the night and day apart from the prescribed prayers, Allah (SWT), the Mighty and Sublime, will build for him a house in Paradise
। ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি দৈনিক ফরয ব্যতীত বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। (রাবী বলেন) অথবা (তিনি বলেন) তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।
It was narrated that Umm Habibah said:"The Messenger of Allah (ﷺ) said: 'Whoever prays twelve rak'ahs in a day apart from the obligatory prayers, Allah (SWT) will build for him, or there will be built for him, a house in Paradise
। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাত মুওয়াক্কাদার) সালাত আদায় করবে ফরয সালাত ব্যতীত, তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে।
It was narrated that Umm Habibah said:"Whoever prays twelve rak'ahs during the night and day apart from the prescribed prayers, a house will be built for him in Paradise