। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... ইয়া-লা ইবনু উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তায়েফ গিয়ে আম্বাসা ইবনু আবূ সুফিয়ান (রাঃ)-এর কাছে গেলাম। তিনি তখন মৃত্যু শয্যায় ছিলেন। আমি তার মধ্যে (মৃত্যুর) ভীতি লক্ষ্য করে বললাম, ভাল অবস্থাতেই তো আপনার মৃত্যূ হচ্ছে। তিনি বললেন, আমাকে আমার বোন উম্মে হাবীবা (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবা রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
It was narrated that Ya'la bin Umayyah said:"I came to At-Ta'if and entered upon Anbasah bin Abi Sufyan when he was dying. I saw that he was afraid so I said: 'You will be fine.' He said: 'My sister Umm Habibah told me that the Messenger of Allah (ﷺ) said: Whoever prays twelve rak'ahs by day or by night, Allah, the Mighty and Sublime, will build for him a house in Paradise
। আয়্যুব ইবনু মুহাম্মাদ (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি দিনে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
It was narrated from 'Ata from Anbasah bin Abi Sufyan, that Umm Habibah said:"I heard the Messenger of Allah (ﷺ) say: 'Whoever prays twelve rak'ahs a day, Allah (SWT), the Mighty and Sublime, will build for him a house in Paradise
। মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) ... উম্মে হাবীবা বিনতে আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি দিনে রাত্রে বার রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে জোহরের ফরয সালাতের আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
It was narrated that Umm Habibah bint Abi Sufyan said:"Whoever prays twelve rak'ahs in a day and prays before Zuhr, Allah (SWT) will build for him a house in Paradise
। ইবরাহীম ইবনু হাসান (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আম্বাসা ইবনু আবূ সুফয়ান (রাঃ) এর কাছে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবা রাত্রি ফরয সালাত ব্যতীত বারো রাকআত (সুন্নাতে মুওয়াক্কাদার) সালাত আদায় করবে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।
Ibn Juraij said:"I said to Ata: 'I heard that you pray twelve rak'ahs before Jumu'ah. What did you hear concerning that?' He said: 'I was told that Umm Habibah bin Abi Sufyan said: "I heard the Messenger of Allah (ﷺ) say: 'Whoever prays twelve rak'ahs during the day and night, apart from the prescribed prayers, Allah (SWT), the Mighty and Sublime, will build for him a house in Paradise