। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার বোন হাফসা (রাঃ) বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরয সালাতের পূর্বে সংক্ষিপ্তভাবে দু’রাকআত সুন্নাত আদায় করতেন।
It was narrated that Abdullah said:"My sister Hafsah told me that he used to pray two brief rak'ahs before Fajr
। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, উম্মুল মু'মিনীন হাফসা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ায্যিন ফজরের সালাতের আযান থেকে অবসর হয়ে গেলে এবং সুবহে সাদিক প্রকাশিত হয়ে গেলে ফজরের ফরয সালাত শুরু হওয়ার পুর্বে সংক্ষিপ্তভাবে দু’রাকআত সুন্নাত আদায় করতেন।
It was narrated from 'Abdullah bin Umar that Hafsah, the Mother of the Believers, told him:that when the Muaddhin fell silent following the call to Subh prayer and dawn had broken, he would pray two brief rak'ahs before getting up to pray
। আব্দুল্লাহ ইবনু ইসহাক (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, উম্মুল মু'মিনীন হাফসা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ায্যিন চুপ হয়ে গেলে সংক্ষিপ্তভাবে দু’রাকআত ফজরের সুন্নাত আদায় করতেন।
It was narrated from Ibn 'Umar that Hafsah, the Mother of the Believers, :Told him that when the Muaddhin fell silent, Allah's Messenger (ﷺ) would pray two brief rak'ahs