তিনি বলেনঃ আমি আবূ হুরায়রা (রাঃ) কে মসজিদের উঠানে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি বললেন, আমি কয়েক টুকরা পনির খেয়েছি তাই উযূ (ওজু/অজু/অযু) করলাম। কেননা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনে জ্বাল দেওয়া বস্তু আহার করাতে উযূ করার নির্দেশ দিতে শুনেছি।
It was narrated that 'Abdullah bin Ibrahim bin Qariz said:"I saw Abu Hurairah performing Wudu' on the roof of the Masjid ans he said: 'I ate some tough cheese, so I performed Wudu' because of that. I heard the Messenger of Allah (ﷺ) commanding us to do Wudu' from that which has been touched by fire
। হিশাম ইবনু আবদুল মালিক (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমরা আগুনে জ্বাল দেওয়া বস্তু আহার করলে উযূ (ওজু/অজু/অযু) করবে।
Abu Hurairah said:"I heard the Messenger of Allah (ﷺ) say: 'Perform Wudu' from that which has been touched by fire
। ইবরাহীম ইবনু ইয়াকুব (রহঃ) ... আবদুর রহমান ইবনু আমর আল-আওযায়ী (রহঃ) থেকে বর্ণিত। তিনি মুত্তালিব ইবনু আবদুল্লাহ ইবনু হানতাব (রাঃ) কে বলতে শুনেছেন যে, ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ আগুন স্পর্শ করার কারণে কি ঐ খাদ্যের জন্য উযূ (ওজু/অজু/অযু) করতে হবে যাকে আমি আল্লাহর কিতাবে (কুরআনে) হালাল পেয়েছি? এতদশ্রবণে আবূ হুরায়রা (রাঃ) কতকগুলো পাথর টুকরা একত্রিত করলেন এবং বললেন আমি এই কংকর পরিমাণ সাক্ষ্য দিচ্ছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উযূ (ওজু/অজু/অযু) করবে ঐ সকল বস্তু হতে যা আগুন স্পর্শ করেছে।
Ibn 'Abbas said:"Should I perform Wudu' after eating food that I see in the Book of Allah is permissible because fire has touched it?" Abu Hurairah gathered some pebbles and said: "I bear witness (as many times as) the number of these pebbles, that the Messenger of Allah (ﷺ) said: 'Perform Wudu' from that which has been touched by fire
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আগুনে জ্বাল দেওয়া বস্তু আহার করলে উযূ (ওজু/অজু/অযু) করবে।
It was narrated that Abu Hurairah said:"I heard the Messenger of Allah (ﷺ) say: 'Perform Wudu' from that which has been touched by fire