। আহমদ ইবনু সুলায়মান (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি তিন রাকআত বিতরের সালাত আদায় করতেন “সাব্বিহিস্মা রাব্বিকাল আলা”, “ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং “কুল হুওয়াল্লাহু আহাদ” দ্বারা।
Zuhair narrated from Abu Ishaq, from Sa'eed bin Jubair, :Ibn Abbas used to pray witr with three (units) with (the Surahs): "Glorify the Name of Your Lord, the Most High" (Surah Al-A'la), "Say: O You disbelievers" (Surah Al-Kafirun), and "Say: He is Allah, (the) One" (Surah Al-Ikhlas)
। হুসায়ন ইবনু ঈসা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকআত বিতেরের সালাত আদায় করতেন। প্রথম রাকআত –“সাব্বিহিস্মা রাব্বিকাল আলা” দ্বিতীয় রাকআতে “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং তৃতীয় রাকআতে “কুলহুয়াল্লাহু আহাদ” পাঠ করতেন।
Zakariyya bin Abi Za'idah narrated from Abu Ishaq, from Sa'id bin Jubair, that Ibn Abbas said:"The Messenger of Allah (ﷺ) used to pray witr with three rak'ahs. In the first he would recite "Glorify the Name of Your Lord, the Most High;" in the second: "Say: O You disbelievers!" and in the third: "Say: He is Allah, (the) One
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... মুহাম্মাদ ইবনু আলীর দাদা আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে গেলেন, তারপর মিসওয়াক করে দু’রাকআত সালাত আদায় করলেন। পরে শুয়ে গেলেন তারপর জাগ্রত হয়ে মিসওয়াক করলেন। অতঃপর উযু করে দু’রাকআত সালাত আদায় করলেন। ছয় রাকআত পর্যন্ত সালাত আদায় করলেন। তারপর তিন রাকআত বিতরের সালাত আদায় করলেন। অতঃপর দু’রাকআত সালাত আদায় করলেন।
Sufyan narrated from Habib bin Abi Thabit, from Muhammad bin Ali, from his father, from his grandfather, that:The Prophet (ﷺ) got up at night and cleaned his teeth, then he prayed two rak'ahs, then he slept. Then he got up and cleaned his teeth, then he performed wudu and prayed two rak'ahs, until he had prayed six. Then he prayed witr with three rak'ahs, and prayed two rak'ahs
। ইয়াহইয়া ইবনু মুসা (রহঃ) ... উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে “সাব্বিহিসমা রাব্বিকাল আলা” দ্বিতীয় রাকআতে “কুল ইয়া আয়্যুহাল কাফিরুন” এবং শেষ রাকআতে “কুল হুওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন। আর শুধুমাত্র শেষ রাকআতেই সালাম ফিরাতেন অর্থাৎ সালামের পর তিনবারسُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ বলতেন।
It was narrated that Ubayy bin Ka'b said:"The Messenger of Allah (ﷺ) used to recite: "Glorify the Name of Your Lord, the Most High;" in witr, in the second rak'ah he would recite: "Say: O you disbelievers!"; and in the third "Say: He is Allah, (the) One". And he only said the taslim at the end, and he would say- meaning after the taslim: Subhanal-Malikil-Quddus (Glory be to the Sovereign, the Most Holy)' three times