। কুতায়বা (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনু আব্দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত যে, যাহহাক ইবনু কায়স (রহঃ) নূমান ইবনু বশীর (রাঃ) কে প্রশ্ন করলেন, জুমু'আর দিনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমু'আর পরে কোন সূরা পাঠ করতেন? তিনি বললেন, তিনি هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ পাঠ করতেন।
Ad-Dahhak bin Qais asked An-Nu'man bin Bashir:"What did the Messenger of Allah (ﷺ) use to recite on Friday after Surat Al-Jumu'ah?" He said: "He used to recite: 'Has there come to you the narration of the overwhelming (i.e. the Day of Resurrection)?'" (Al-Ghashiyah)
। মুহাম্মদ ইবনু আব্দুল আলা (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর সালাতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى এবং هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ পড়তেন।
It was narrated that Samurah said:"The Messenger of Allah (ﷺ) used to recite in Jumu'ah prayer: 'Glorify the Name of your Lord, the Most High'(Al-A'la 87) and: 'Has there come to you the narration of the overwhelming (i.e. the Day of Resurrection)?"(Al-Ghashiyah)
। মুহাম্মাদ ইবনু আব্দুল আ’লা (রহঃ) ... নু'মান ইবনু বশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর সালাতে سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى এবং هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ পাঠ করতেন। আর কখনো কখনো ঈদ এবং জুমু'আ একত্রিত হয়ে যেত তখন ঈদ এবং জুমু'আ ঊভয় সালাতে ঐ দুই সূরা পড়তেন।
It was narrated that An-Nu'man bin Bashir said:"The Messenger of Allah (ﷺ) used to recite 'Glorify the name of your Lord, the Most High'(Al-A'la 87) and 'Has there come to you the narration of the overwhelming (i.e. the Day of Resurrection)?' (Al-Ghashiyah 88) in the Jumu'ah prayer, and sometimes 'Eid and Jumu'ah would fall on the same day, and he would recite them in both 'Eid and Jumu'ah prayer
। মুহাম্মাদ ইবনু আব্দুল আলা সান’আনী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমু'আর দিনে ফজরের সালাতে الم تَنْزِيلُ এবং هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ পাঠ করতেন, আর জুমু'আর সালাতে সূরা জুমু'আ ও সূরা মুনাফিকুন পাঠ করতেন।
It was narrated from Ibn 'Abbas that :During the Subh prayer on Friday, the Messenger of Allah (ﷺ) used to recite: "Alif-Lam-Mim. The Revelation"(As-Sajdah 32) and: "Has there not been over man,"(Al-Insan 76) and in Jumu'ah prayer he would recite Al-Jumu'ah (62) and Al-Munafiqin