أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ أَنْبَأَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فَإِذَا كَانَ فِي وَتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا .
। আলী ইবনু হুজর (রহঃ) ... মালিক ইবনু হুয়াইরিছ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাত আদায় করতে দেখেছি। তিনি যখন তাঁর সালাতের বেজোড় রাকআত আদায় করতেন তখন সোজা হয়ে না বসে উঠতেন না।
It was narrated that Malik bin Al-Huwairith said:"I saw the Messenger of Allah (ﷺ) pray, and when he was in an odd-numbered rak'ah, he did not get up until he had settled in a sitting position
। যিয়াদ ইবনু আইয়্যুব (রহঃ) ... আবূ কিলাবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ সুলায়মান মালিক ইবনু হুয়াইরিছ (রাঃ) আমাদের মসজিদে এসে বললেন, আমি তোমাদের দেখাতে ইচ্ছা করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি কিরূপে সালাত আদায় করতে দেখেছি। (এরপর তিনি সালাত আদায় করেন) তিনি যখন প্রথম রাকাআতে শেষ সিজদা থেকে মাথা উঠালেন তখন বসে পড়লেন।
It was narrated that Abi Qibalah said:"Abu Sulaiman Malik bin Al-Huwairith came to our masjid and said: "I want to show you how I saw the Messenger of Allah (ﷺ) pray.'" He said: "He sat during the first Rak'ah when he raised his head from the second prostration
। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ কিলাবা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মালিক ইবনু হুয়াইরিছ (রাঃ) আমাদের নিকট এসে বললেন, আমি কি তোমাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্বন্ধে বর্ণনা করব না? তারপর তিনি সালাতের সময় ছাড়াই (নফল) সালাত আদায় করলেন (অর্থাৎ তখন কোন ফরজ সালাতের সময় নয়)। যখন তিনি প্রথম রাকআতে দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠাতেন, তখন সোজা হয়ে বসতেন। তারপর মাটিতে ঠেক (মাটির উপর দু’হাতের ভর) দিয়ে উঠে দাঁড়াতেন।
It was narrated that Abu Qibalah said:"Malik bin Al-Huwairith used to come to us and say: "Shall I not tell you about the prayer of the Messenger of Allah (ﷺ)?" He was praying at a time other than the time of prayer, and when he raised his head from the second prostration in the first rak'ah, he settled in a seated position, then he stood up, and he supported himself on the ground (while doing so)
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন। তারপর যখন রুকু করতেন তখনও তাকবীর বলতেন। যখন তিনি রুকু থেকে স্বীয় পিঠ উঠাতেন তখন বলতেন তিনি سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ এরপর যখন তিনি সিজদার জন্য নীচু হতেন, তখনও তাকবীর বলতেন। তারপর যখন রুকু থেকে মাথা-উত্তোলন করতেন তখন তাকবীর বলতেন। এরপর তিনি সস্পূর্ণ সালাতে এরূপ করতেন এবং সালাত সম্পন্ন করতেন। আর তিনি দু'রাকআত এর পর বসা থেকে যখন দাঁড়াতেন তখন তাকবীর বলতেন।
Abu Hurairah said:"When the Messenger of Allah (ﷺ) stood to pray, he said the takbir, when he (started), then he said the takbir when he bowed, then he said: 'Sami Allahu liman hamidah (Allah hears the one who praises Him)', when he stood up from bowing. Then he said when he was standing: 'Rabbana lakal-hamd.' Then he said the takbir when he went down in prostration, then he said the takbir when he raised his head, and he did that throughout the entire prayer until he finished it, and he said the takbir when he stood up after the first two rak'ahs, after sitting