। মাহমূদ ইবনু গায়লান ও আমর ইবনু আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দল লোককে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেন। তাদের পায়ের গোড়ালির প্রতি লক্ষ্য করে দেখেন যে, তা শুষ্ক রয়েছে। তখন তিনি তাদের উদ্দেশ্যে বলেনঃ যাদের পায়ের গোড়ালী শুষ্ক থাকবে, তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ। তোমরা পরিপূর্ণরূপে উযূ কর।
It was narrated that 'Abdullah bin 'Amr said:"The Messenger of Allah (ﷺ) saw some people whose heels were still dry, so he said: 'Woe to the heels from the Fire. Perform Wudu' properly
। মুহাম্মদ ইবনু আ’লা (রহঃ) .... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি উল্লেখ করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করা, জুতা পরিধান করা ও চুল আঁচড়াতে যথাসম্ভব ডানদিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। হাদীসের অন্যতম রাবী শু’বা বলেনঃ ওয়াসিত শহরে আমি আশয়াছ (রাঃ) কে বলতে শুনেছিঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন তাঁর সকল কাজ। তারপর কূফাতে আমি তাকে বলতে শুনেছি, তিনি [রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যথাসাধ্য ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।
It was narrated that 'Aishah (may Allah be pleased with her) mentioned:"The Messenger of Allah (ﷺ) used to like to start with the right whenever he could, when purifying himself and when putting on shoes or combing his hair." (One of the narrators) Shu'bah said: Then I heard Al-Ash'ath in Wasit, saying that he liked to start with the right, and he preferred that in all his affaris. Then I heard him in Al-Kufah saying that he liked to start with the right whenever he could
তিনি বলেনঃ আমি মুগীরা ইবনু শু’বা (রাঃ) কে বলতে শুনছি যে, দু’টি বিষয়ে আমি কারো নিকট কিছু জিজ্ঞাসা করব না। কেননা এ দু’টি কাজের সময় আমি স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। (একটি হল মাসাহ) তিনি বলেনঃ আমরা এক সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। তিনি পায়খানা-পেশাবের প্রয়োজনে বাইরে গেলেন। সেখান থেকে এসে উযূ (ওজু/অজু/অযু) করেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির দু’ পার্শ্ব এবং মোজার উপর মসেহ করেন। আর (দ্বিতীয়টি হল) অধঃস্তনের পিছনে ইমামের (নেতার) সালাত (নামায/নামাজ) আদায় করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ফিয়েছিলেন। আমিও তার সঙ্গে ছিলাম। (তিনি প্রাকৃতিক প্রয়োজন সমাধার জন্য) দূরে চলে গিয়েছিলেন। এদিকে সালাত (নামায/নামাজ) এর সময় হয়ে যায়। (সালাত এর সময় শেষ হচ্ছে দেখে) লোকেরা সালাত শুরু করে দিল। আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) কে তারা ইমাম নিযুক্ত করেন। তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। (এমন সময়) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং ইবনু আউফের পেছনে অবশিষ্ট সালাত আদায় করেন। ইবনু আউফ সালাম ফিরালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান এবং যতটুকু সালাত ছুটে গিয়েছিল তিনি তা আদায় করেন।
Al-Mughirah bin Shu'bah said:"There are two things which I never asked anyone about after I saw the Messenger of Allah (ﷺ). He was with us on a journey and he went away to relieve himself, then he came and performed Wudu', and he wiped over his forehead and two sides of his 'Imamah, and he wiped over his Khuffs." He said: "And (the other issue) the Imam's Salah behind one of his followers. I saw the Messenger of Allah (ﷺ) when he was on a journey and time for prayer came. The Prophet (ﷺ) could not join them, so they called the Iqamah and they asked Ibn 'Awf to lead them in prayer. Then the Messenger of Allah (ﷺ) came and offered the remainder of the prayer behinf Ibn 'Awf, then when Ibn 'Awf said the Salah, the Prophet (ﷺ) stood up and completed what he had missed (of the prayer)