। ইসহাক ইবরাহীম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে না পেয়ে তার নিকট পৌছে দেখি তিনি সিজদায় আছেন আর তাঁর পায়ের পাতাদ্বয় খাড়াবস্থায়। আর তিনি বলছেন- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَبِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
It was narrated that 'Aishah said:"I noticed the Messenger of Allah (ﷺ) was missing one night, and I found him when he was prostrating with his feet held upright, and he was saying: 'Allahumma, inni a'udhu biridaka min sakhatik, wa bimu'afatika min 'uqubatik, wa bika minka la uhsi thana'an 'alaika anta kama athnaita 'ala nafsik (O Allah, I seek refuge with Your pleasure from Your wrath, in Your forgiveness from Your punishment and in You from You. I cannot praise You enough, You are as You have praised Yourself)
। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আবদুল হাকাম (রহঃ) ... আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখন কোন বান্দা সিজদা করে তখন তাঁর সাথে তাঁর সাত অঙ্গ সিজদা করেঃ তাঁর চেহারা, তাঁর দু’হাতের তালু, দু’হাটু এবং দু’পা।
It was narrated from 'Abbas bin 'Abdul-Muttalib that:He heard the Messenger of Allah (ﷺ) say: "When a person prostrates, seven parts of his body prostrate with him: his forehead, his two hands, his two knees and his two feet
। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুমায়দ সা'য়িদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার জন্য যমীনের দিকে যেতেন, তখন তিনি তাঁর উভয় বাহু উভয় বগল থেকে পৃথক রাখতেন এবং তাঁর উভয় পায়ের আঙ্গুল খাড়া রাখতেন। (সংক্ষিপ্ত)
It was narrated that Abu Humaid As-Sa'idi said:"When the Prophet (ﷺ) fell to the ground during prostration, he held his arms away from his sides and bent his toes
। মুহাম্মাদ মানসূর মক্কী ও আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবন আবদুর রহমান যুহরী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছেন এবং চুল ও কাপড় একত্র করে রাখতে নিষেধ করা হয়েছে। ঐ সাত অঙ্গ হলো- হাতদ্বয়, উভয় হাটূ এবং পায়ের আঙ্গুলের কিনারা। সুফিয়ান বলেন, ইবন তাঊস তাঁর হাতদ্বয় তাঁর ললাটের উপর রাখলেন এবং তা তার নাকের উপর ঘুরালেন এবং আমাদের বললেন, এ হলো একটা। ইমাম নাসাঈ (রহঃ) বলেনঃ আমি এ হাদীস দু’ব্যক্তি থেকে শুনেছি- মুহাম্মাদ ইবনু মনসূর ও আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ। তবে এ হাদীসের শব্দমালা মুহাম্মদ ইবনু মানসুরের।
It was narrated from Ibn 'Abbas:"The Prophet (ﷺ) was commanded to prostrate on seven-and he was forbidden to tuck up his hair and garment-on his hands, his knees, the edges of his feet." Sufyan said: "Ibn Tawus said to us: 'He put his hand on his forehead and moved it down to his nose and said: This one thing