। আমর ইবনু আলী (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নীচু হওয়ার সময় এবং উঠার সময় তাকবীর বলতেন। এবং তাঁর ডানে ও বামে সালাম করতেন। আর আবূ বকর এবং উমর (রাঃ) তা করতেন।
It was narrated that Abdullah bin Mas'ud said:"The Messenger of Allah (ﷺ) used to say the takbir every time he went down and came up, and he would say the Salam to his right and his left. And Abu Bakr and 'Umar used to do likewise
। ইয়াহয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... মুতাররিফ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ইমরান ইবনু হুসাইন, আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর পেছনে সালাত আদায় করলাম। তিনি যখন সিজদা করলেন, তখন তাকবীর বললেন। আর যখন তিনি সিজদা থেকে মাথা তুললেন, তখন তাকবীর বললেন। যখন দু'রাকআতের পর দাঁড়ালেন তখনও তাকবীর বললেন। সালাত শেষ হওয়ার পর ইমরান আমার হাত ধরে বললেন, ইনি [আলী (রাঃ)] আমাকে স্মরণ করিয়ে দিলেন, তিনি এমন একটি বাক্য বললেন, যার অর্থ হলো- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত।
It was narrated that Mutarrif said:"Imran bin Husain and I prayed behind Ali bin Abi Talib. When he prostrated he said the Takbir, and when he raised his head from prostration he said the takbir, and when he stood up following two rak'ahs he said the takbir, and when he had finished praying, 'Imran took my hand and said: 'This reminded me of- he said a word meaning- the prayer of Muhammad (ﷺ)
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ يُوسُفَ، - وَهُوَ ابْنُ مَاهِكٍ - يُحَدِّثُ عَنْ حَكِيمٍ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ أَخِرَّ إِلاَّ قَائِمًا .
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... হাকীম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত গ্রহণ করেছি এ কথার উপর যে, আমি সোজা হয়ে দাঁড়ানো অবস্থা ব্যতীত সিজদার জন্য নীচু হব না।
It was narrated that Abu Bushr said:"I heard Yusuf-meaning Ibn Mahak- narrating that Hakim said: 'I gave my pledge of allegiance to the Messenger of Allah (ﷺ), pledging that I would go down (in prostration) only after standing up from bowing
। কুতায়বা (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যোহরের সালাত আদায় করলাম। আমি এক মুষ্ঠি পাথর টুকরা তা ঠাণ্ডা করার জন্য হাতে নিলাম। তারপর আমি তা আমার অন্য হাতে নাড়াচাড়া করতে লাগলাম। যখন আমি সিজদা করলাম তখন তা আমার কপাল রাখার স্থানে রেখে দিলাম।
It was narrated that Jabir bin 'Abdullah said:"We used to pray Zuhr with the Messenger of Allah (ﷺ) and I would take a handful of pebbles in my hand to cool them down, then I would pass them from one hand to the other, and when I prostrated I would put them down to lay my forehead on them