। আমর ইবনু আলী (রহঃ) ... মুগীরাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন। তাতে মাথার অগ্রভাগ*, পাগড়ি ও মোজার উপর মসেহ করেন।
It was narrated from Al-Mughirah that the Prophet (ﷺ) performed Wudu', and he wiped the forehead, the 'Imamah, and over the Khuff. (Another chain)
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ بِلاَلٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الْخِمَارِ وَالْخُفَّيْنِ .
। হান্নাদ ইবনু সাররী (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাগড়ি ও মোজার উপর মসেহ করতে দেখেছি।
It was narrated that Bilal said:"I saw the Messenger of Allah (ﷺ) wiping over the Khimar and Khuff
। আমর ইবনু আলী ও হুমায়দ ইবনু মাসআদাহ (রহঃ) ... মুগীরা ইবনু শু’বাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এক সফরে কাফেলা থেকে) পেছনে থেকে যান। আমিও তার সঙ্গে পেছনে থেকে যাই। তিনি পায়খানা-পেশাবের কাজ সমাধা করলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেনঃ তোমার নিকট কি পানি আছে? আমি তার নিকট একটি পানির পাত্র নিয়ে উপস্থিত হলাম। তিনি হাত ও মুখমন্ডল ধৌত করলেন। তারপর কনুই থেকে অস্তিন উপরে উঠাতে চাইলেন। কিন্তু জামার হাতা সংকীর্ণ হওয়াতে তিনি তা পারলেন না। তাই জামার হাতা খুলে কাঁধের উপর রেখে দেন এবং কনুই পর্যন্ত হাত ধৌত করেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মসেহ করেন এবং মোজার উপর মসেহ করেন।
It was narrated from Hamzah bin Al-Mughirah bin Shu'bah that his father said:"The Messenger of Allah (ﷺ) stayed behind, and I stayed with him. When he had relieved himself he said: 'Do you have any water with you?' I brought some water to him, and he washed his hands and face, then he started trying to uncover his arms, but the sleeves of his Jubbah were too tight, so he threw it over his shoulders and washed his arms and wiped over his forehead and 'Imamah, and over his Khuff
। হুসায়ন ইবনু আবদুর রহমান জারজারায়ী* (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উভয় মোজার উপর মাসেহ করতে দেখেছি।
It was narrated that Bilal said:"I saw the Messenger of Allah (ﷺ) wiping over the Khuff