। আলী ইবনু হুজর (রহঃ) ... মালিক ইবনু হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি, তিনি যখন তাকবীর বলতেন, আর যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা তুলতেন তখন স্বীয় উভয় হাত উঠাতেন যা তাঁর কানের নিম্নভাগ (লতি) পর্যন্ত পৌছত।
It was narrated that Malik bin Al-Huwairith said:"I saw the Messenger of Allah (ﷺ) raise his hands until they reached the highest part of his ears, when he said the takbir, when he bowed and when he raised his head from bowing
। সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ সালামা ইবনু আবদুর রহমান থেকে বর্ণিত যে, যখন মারওয়ান আবূ হুরায়রা (রাঃ) কে মদীনার প্রতিনিধি করে পাঠালেন, তখন তিনি ফরয সালাতে দাঁড়াবার সময় তাকবীর বলতেন। এরপর যখন রুকু করতেন তাকবীর কলতেন, অতঃপর থেকে যখন তাঁর মাথা তুলতেন তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ আবার যখন সিজদার জন্য নিচু হতেন তখন তাকবির বললেন। অতঃপর যখন তাশাহুদ পড়ে দ্বিতীয় রাক'আত শেষ করে উঠতেন তখন তাকবীর বলতেন এভাবে তিনি সালাত শেষ করতেন। যখন সালাত শেষ করে সালাম ফিরাতেন তখন মসজিদের লোকদের প্রতি মুখ করতেন এবং বলতেন, আল্লাহর শপথ! তোমাদের চেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের সঙ্গে আমার সালাত অধিক সামঞ্জস্যশীল।
It was narrated from Abu Salamah bin Abdur-Rahman that:Marwan appointed Abu Hurairah as governor of Al-Madinah. When he stood to offer an obligatory prayer, he would say the takbir, then he said the takbir when he bowed, and when he raised his head from bowing he said: "Sami' Allahu liman hamidah, Rabbana wa lakal-hamd (Allah hears those who praise Him; our Lord, and to You be the praise)." Then he would say the takbir when he went down in prostration, then he said the takbir when he stood up after two rak'ahs, after saying the Tashahhud, and he did that until he had finished the prayer. When he had finished his prayer and said the Salam, he turned to the people in the masjid and said: "By the One in Whose Hand is my soul, I am the one among you whose prayer most closely resembles that of the Messenger of Allah (ﷺ)
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ .
। কুতায়বা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যখন তিনি সালাত আরম্ভ করতেন স্বীয় উভয় হাত তুলতেন কাঁধ পর্যন্ত। এ রকম হাত তুলতেন যখন যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন।
It was narrated from Salim that:His father said: "I saw the Messenger of Allah (ﷺ) when he started to pray, raise his hands until they were parallel to his shoulders, (and he did that) when he bowed and when he raised his head from bowing
। কুতায়বা (রহঃ) ... ইয়া'লা ইবনু মামলাক (রাঃ) থেকে বর্ণিত। তিনি উম্মে সালামা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরআন পাঠ এবং তাঁর সালাত সমন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তোমাদের তার সালাতের সাথে কি সম্বন্ধ? তারপর তিনি তাঁর কুরআন পাঠের বর্ণনা দিলেনঃ তা ছিল এমন কুরআন পাঠ যার শব্দ শব্দ স্পষ্ট ও পরিস্কারভাবে বোঝা যেত।
It was narrated from Ya'la bin Mamlak that :He asked Umm Salamah about the recitation and prayer of the Messenger of Allah (ﷺ) and she said: "Why do you want to know about his prayer?" Then she described his recitation and as being so measured and clear that each letter could be distinguished