। হাম্মাদ ইবনু ইসমাঈল ইবনু ইবরাহীম ইবনু উলাইয়্যা আবূল হাসান (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুফার কিছু লোক উমর (রাঃ)-এর নিকট সা'দ (রাঃ) এর বিরুদ্ধে অভিযোগ আনল। তারা বলল, আল্লাহর। শপথ! তিনি সালাত উত্তমরূপে আদায় করেন না। তিনি (সা'দ) বললেন, আমি তো তাদের নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের ন্যায় সালাত আদায় করে থাকি। তা থেকে কোন রকম কম করিনা। আমি প্রথম দু'রাকআত লম্বা করি আর শেষের দু'রাকআত সংক্ষিপ্ত করি। তিনি (উমর) বললেন, তোমার প্রতি আমার ধারনা তাই।
It was narrated that Jabir bin Samurah said:"Some of the peole of Al-Khufah complained about Sa'd to 'Umar. They said: 'By Allah, he does not pray properly.' He said: 'I lead them in prayer as the Messenger of Allah (ﷺ) did, and I do not deviate from that. I take my time in the first two rak'ahs and make the other two shorter.' He (Umar) said: 'That is what I thought about you
। আমর ইবনু আলী (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। উমর (রাঃ) সা’দ (রাঃ)-কে বললেন লোক প্রত্যেক কাজে তোমার বিপক্ষে অভিযোগ করে। এমনকি সালাত সম্পর্কেও। তখন সা'দ বললেন, আমি প্রথম দু'রাকআত লম্বা করি আর শেষের দু'রাকআত সংক্ষিপ্ত করি। আর আমি যে সকল সালাত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইকতিদা করে আদায় করেছি সে সকল সালাতে তাঁর অনুকরণ করতে ক্রটি করি না। তিনি বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই।
Abu 'Awn said:"I heard Jabir bin Samurah say: 'Umar said to Sa'eed': "The people are complaining about everything about you, even about your prayer." Sa'd said: "I take my time in the first two rak'ahs and I make the other two shorter. I do my best to follow the example of the Messenger of Allah (ﷺ) in prayer." 'Umar said: 'That is what I thought about you
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পরস্পর সামঞ্জস্যপূর্ণ যেসব সূরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন আমি সেসব সূরার সাথে পরিচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ রাকআতে অনুরূপ বিশটি সূরা পাঠ করতেন। তারপর তিনি আলকামার হাত ধরে ভিতরে প্রবেশ করলেন। পরে আলকামা আমাদের নিকট বেরিয়ে এলেন। আমরা তাঁকে প্রশ্ন করলাম, তিনি আমাদের সে সকল সূরার সংবাদ দিলেন।
It was narrated that 'Abdullah said:I know the similar surahs that the Messenger of Allah (ﷺ) used to recite, twenty surahs in ten rak'ahs." Then he took 'Alqamah's hand and went in, then 'Alqamah came out and we asked him and he told us what they were
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي الرَّكْعَةِ الأُولَى بِالتِّينِ وَالزَّيْتُونِ .
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। তিনি ইশার প্রথম রাক'আতে ওয়াতীনি ওয়ায যায়তূন পড়লেন।
It was narrated that Al-Bara' bin Azib said:"The Messenger of Allah (ﷺ) was on a journey and he recited: 'By the fig and the olive' in the first rak'ah of isha