তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের (সালাতের) লাইনগুলো সোজা করে দিতেন, মনে হত তিনি যেন কামানের কাঠ সোজা করছেন। যতক্ষণ না বুঝতে পারতেন যে, আমরা তার থেকে পুরোপুরি বিষয়টি বুঝতে পেরেছি। অতঃপর তিনি স্বস্থানে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলতে যাবেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি কাতার থেকে সামনে এগিয়ে আছে, তখন তিনি বললেনঃ আল্লাহর বান্দাগণ তোমাদের লাইন সোজা কর, অন্যথায় আল্লাহ তোমাদের মুখ-মণ্ডল বিকৃত করে দিবেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬১, ইসলামিক সেন্টারঃ)
Nu'man b. Bashir reported:The Messenger of Allah (may peace-be upon him) used to straighten our rows as it lie were straightening an arrow with their help until be saw that we had learnt it from him. One day he came out, stood up (for prayer) and was about to say: Allah is the Greatest, when he saw a man, whose chest was bulging out from the row, so he said: Servants of Allah, you hint straighten your rows or Allah would create dissension amongst you
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, মুহাম্মাদ ইবনু আল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... নুমান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছিঃ তোমরা (সালাতে) নিজেদের লাইনগুলো অবশ্যই সোজা করে (দাঁড়াবে) সাজাবে। অন্যথায় আল্লাহ তোমাদের মুখ-মণ্ডলকে বিকৃত করে দিবেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৬০, ইসলামিক সেন্টারঃ)
Nu'man b. Bashir reported:I heard the Messenger of Allah (ﷺ) say: Straighten your rows, or Allah would create dissension amongst you
তিনি বলেন, আবূ হুরাইরাহ (রাযিঃ) আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কয়েকটি হাদীস বর্ণনা করলেন। তার মধ্যে একটি হাদীস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সালাতের লাইন সোজা করো। কেননা সঠিকভাবে লাইন সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৫৯, ইসলামিক সেন্টারঃ)
Hammam b. Munabbih reported:This is what was transmitted to us by Abu Huraira from the Messenger of Allah (ﷺ) and, while making a mention of a few ahadith, said: (The Messengerof Allah directed us thus): Establish rows in prayer, for the making of a row (straight) is one of the merits of prayer