তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সালাত আদায় করালেন। তিনি সালাত শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসে বলেনঃ হে লোকেরা! আমি তোমাদের ইমাম। অতএব, তোমরা আমার আগে রুকু’-সাজদায়, উঠা-বসা করবে না অতঃপর তিনি বললেনঃ সে সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের জীবন! আমি যা দেখতে পাই, তোমরাও যদি তা দেখতে পেতে তবে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। তারা বলল, হে আল্লাহর রাসূল! আপনি কি দেখতে পান? তিনি বললেনঃ আমি জান্নাত ও জাহান্নাম দেখতে পাই। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৪৩, ইসলামিক সেন্টারঃ)
Anas reported:The Messenger of Allah (ﷺ) one day led us in the prayer. and when he completed the Prayer he turned his face towards us and said: 0 People, I am your Imam, so do not precede me in bowing and prostration and in standing and turning (faces, i. e. In pronouncing salutation), for I see you in front of me and behind me, and then said: By Him in Whose hand Is the life of Muhammad, if you could see what I see, you would have laughed little and wept much more. They said: What did you see, Messenger of Allah? He replied: (I saw) Paradise and Hell
আবূ গাসসান আল মিসমাঈ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ রুকু’-সিজদা ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ! তোমরা যখনই রুকু’-সিজদা করো, আমি আমার পিছন থেকে তোমাদের দেখতে পাই। সাঈদের বর্ণনায় আছেঃ যখন তোমরা রুকু ও সিজদা করো। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৪২, ইসলামিক সেন্টারঃ)
Anas reported:The Apostle of Allah (ﷺ) said: Complete the bowing and prostration well. By Allah, I see you behind my back as to how you bow and prostrate or when you bow and prostrate
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ فُضَيْلٍ، جَمِيعًا عَنِ الْمُخْتَارِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ وَلَيْسَ فِي حَدِيثِ جَرِيرٍ " وَلاَ بِالاِنْصِرَافِ " .
কুতাইবাহ ইবনু সাঈদ, ইবনু নুমায়র ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আনাস (রাযিঃ) হতে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে وَلاَ بِالاِنْصِرَافِ কথাটুকুর উল্লেখ নেই। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৪৪, ইসলামিক সেন্টারঃ)
This hadith is narrated by Anas with another chain of transmitters, and in the hadith transmitted by Jarir there is no mention of" turning (faces)
মুহাম্মাদ ইবনু আল মুসান্না ইবনু বাশশার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা রুকু’-সিজদা ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ আমি তোমাদেরকে আমার পিছন থেকে দেখি। আবার কখনো তিনি বলেছেনঃ তোমরা যখন রুকু’-সিজদা করো, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখতে পাই। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৪১, ইসলামিক সেন্টারঃ)
Anas b. Malik reported. The Messenger of Allah (ﷺ) said:Perform bowing and prostration well. By Allah, I see you even if you are behind me, or he said: (I see you) behind my back when you bow or prostrate