মুহাম্মাদ ইবনুল ওয়ালীদ ইবনু ‘আবদুল হামীদ (রহঃ) ..... আবু তাইয়্যাহ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি মুতারিফকে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, "সত্যিই তার দু’জন স্ত্রী ছিল"। মু’আয এর হাদীসের মর্মে অবিকল হাদীস। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৯২, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Mutarrif through another chain of transmitters
উবাইদুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... আবু তাইয়্যাহ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, মুতারিফ ইবনু আবদুল্লাহ (রহঃ) এর দু’ স্ত্রী ছিল। তিনি একবার তাদের একজনের নিকট হতে আসলেন। তখন অপরজন বলল, আপনি তো অমুকের কাছ হতে আসছেন। তিনি বললেন, আমি ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) এর নিকট হতে এসেছি। তিনি আমাদের নিকট হাদীস বর্ণনা করলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতে মহিলা জাতি সবচেয়ে কম। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৯১, ইসলামিক সেন্টার)
Imran b. Husain reported that Allah's Messenger (ﷺ) said:Amongst the inmates of Paradise the women would form a minority
উবাইদুল্লাহ ইবনু আবদুল কারীম আবু যুর’আহ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেনে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’আর মধ্যে একটি ছিল এই যে, "আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিন যাওয়া-লি নি'মাতিকা ওয়াতা হাওউলি আ-ফিয়াতিকা ওয়া ফুজা-য়াতি নিকমাতিকা ওয়া জামী’ই সাখাতিকা" অর্থাৎ- "হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই নি’আমাত দূর হয়ে যাওয়া হতে, তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে" (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৯৩, ইসলামিক সেন্টার)
Abdullah b. Umar reported that Allah's Messenger (ﷺ) supplicated in these words:" O Allah, I seek refuge in Thee from the withdrawal of Thine blessing and the change of Thine protection (from me) and from the sudden wrath of Thine, and from every displeasure of Thine
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আমার (ইন্তিকালের) পরে পুরুষদের জন্য মহিলাদের ফিতনার চেয়ে অধিকতর ক্ষতিকর কোন ফিতনাহ রেখে যাইনি। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৯৪, ইসলামিক সেন্টার)
Usama b. Zaid reported Allah's Messenger (ﷺ) as saying:I have not left after me any (chance) of turmoil more injurious to men than the harm done to the men because of women