ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো দুআ তখনই গৃহীত হয় যখন সে তাড়াহুড়া না করে। (তাড়াতাড়ি করে দুআ করার পর) সে তো বলতে থাকে, আমি দুআ করলাম; অথচ তিনি আমার দুআ গৃহীত হল না। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৮৩, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported that Allah's Messenger (ﷺ) said:The supplication of every one of you is granted if he does not grow impatient and says: I supplicated but it was not granted
আবদুল মালিক ইবনু শু’আয়ব ইবনু লায়স (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো দুআ তখনই গৃহীত হয় যখন সে তাড়াহুড়া না করে। সে বলতে থাকে, আমি আমার প্রভুকে আহবান করলাম আর আমার আহবানে সাড়া দেয়া হল না। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৮৪, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:The supplication of one of you is granted if he does not grow impatient and say- I supplicated my Lord but it was not granted
(…/...) আবু বকর ইবনু আবূ শাইবাহ ও ইবনু নুমায়র (রহঃ) ...... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই আল্লাহ তা’আলা সে বান্দার উপর সম্ভষ্ট, যে খাদ্য গ্রহণের পরে তার জন্য আল হামদু লিল্লা-হ’ পড়ে এবং পানীয় পান করার পরে তার কৃতজ্ঞতা (স্বীকার) করে আল হামদু লিল্লা-হ’ বলে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬৮২, ইসলামিক সেন্টার)
Anas b. Malik reported that Allah's Messenger (ﷺ) said:Allah is pleased with His servant who says: Al-Hamdu lillah while taking a morsel of food and while drinking