তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে কোন লোক প্রয়োজনের তাকিদ নিয়ে আসলে তিনি তার সাথীদের বলতেন, তোমরা এর জন্যে সুপারিশ করো, তাহলে তোমাদেরকেও সাওয়াব দেয়া হবে। আর আল্লাহ তা’আলা তার নবীর মুখ থেকে এমন ফায়সালা দেবেন যা তিনি পছন্দ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৫২, ইসলামিক সেন্টার)
Abu Musa reported that when any needy (person) came to Allah's Messenger (ﷺ) with a need he commanded him to his Companions, saying:Make a recommendation for him, and you would get the reward. Allah, however, gives the verdict through the tongue of His Apostle what He likes most
আবূ গাসসান আল মিসমাঈ (রহঃ) ..... আবু যর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ ভালো কোন কিছু দান করাকে হীন মনে করো না, এমনকি হোক সেটা ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ দেয়া। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৫১, ইসলামিক সেন্টার)
Abu Dharr reported:Allah's Apostle (ﷺ) said to me: Don't consider anything insignificant out of good things even if it is that you meet your brother with a cheerful countenance
আবু বাকর ইবনু আবূ শাইবাহ ও মুহাম্মাদ ইবনুল ‘আলা আল হামদানী ..... আবূ মূসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৎসঙ্গ ও অসৎসঙ্গের উদাহরণ মিশক বিক্রেতা ও অগ্নিকুণ্ডে ফুৎকারকারীর (কামারের) ন্যায়। মিশক বিক্রেতা হয়ত তোমাকে কিছু দিবে। (সুগন্ধি নেয়ার জন্যে হাতে কিছুটা লাগিয়ে দিবে) অথবা তুমি তার কাছ হতে সামান্য ক্রয় করতে পারবে কিংবা তুমি তার থেকে সুঘ্রাণ লাভ করবে। আর অগ্নিচুলায় ফুৎকারকারী হয়ত তোমার কাপড়কে পুড়াবে কিংবা তুমি তার দুর্গন্ধপ্রাপ্ত হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৫৩, ইসলামিক সেন্টার)
Abu Musa reported Allah's Messenger (ﷺ) as saying:The similitude of good company and that of bad company is that of the owner of musk and of the one (iron-smith) blowing bellows, and the owner of musk would either offer you free of charge or you would buy it from him or you would. smell its pleasant odour, and so far as one who blows the. bellows is concerned, he would either burn your clothes or you shall have to smell its repugnant smell
আবূ বাকর ইবনু আবূ শাইবা ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমার বন্ধু (রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে জোর নির্দেশ করেছেন, যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশি করে দিবে। তারপর তুমি তোমার প্রতিবেশীর পরিজনের প্রতি খেয়াল রাখবে। অতঃপর তা হতে তাদেরকে কিছু সৌজন্য স্বরূপ পৌছিয়ে দিবে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৫০, ইসলামিক সেন্টার)
Abu Dharr reported Allah's Messenger (ﷺ) commanded me thus:Whenever you prepare a broth, add water to it, and have in your mind the members of the household of your neighbours and then give them out of this with courtesy