উবাইদুল্লাহ ইবনু উমার আল কাওয়ারীরী (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আঃ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনভাবে উপদেশ প্রদান করতে থাকেন যাতে আমি ভেবেছিলাম যে, তিনি হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৪৮, ইসলামিক সেন্টার)
Ibn Umar reported Allah's Messenger (ﷺ) as saying:Gabriel impressed upon me (the kind treatment) towards the neighbour (so much) that I thought as if he would soon confer upon him the (right) of inheritance
আবূ কামিল আল জাহদারী ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবু যার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবু যার! যখন তুমি তরকারি রান্না করবে তখন তাতে পানি (শুরুয়া বা ঝোল) বেশি দিও এবং তোমার প্রতিবেশীকে কিছু প্রদান করো। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৪৯, ইসলামিক সেন্টার)
Abu Dharr reported Allah's Messenger (ﷺ) as saying:Abu Dharr, when you prepare the broth, add water to that and give that (as a present) to your neighbour
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, জিবরীল (আঃ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এতো উপদেশ প্রদান করেন যে, আমি মনে করছিলাম তিনি সম্ভবত তাকে ওয়ারিস বানিয়ে দিবেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৪৬, ইসলামিক সেন্টার)
A'isha reported Allah's Messenger (ﷺ) as saying:Gabriel impressed upon me (kind treatment) towards the neighbour (so much) that I thought as if he would confer upon him the (right) of inheritance