আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম ..... 'আবদুল্লাহ ইবনু জাফার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আলীকে কুফায় বলতে শুনেছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর স্ত্রীলোকদের মাঝে সর্বোত্তম হলেন (সে যুগে) মারইয়াম বিনতু ইমরান, আর (এ যুগে) খাদীজাহ বিনতু খুওয়াইলিদ। বর্ণনাকারী আবূ কুরায়ব (রহঃ) বলেন, ওয়াকী ইশারা করলেন আকাশ ও জমিনের দিকে। (ইসলামিক ফাউন্ডেশন ৬০৫৩, ইসলামিক সেন্টার)
Abdullah b. Ja`far reported that he heard `Ali say in Kufa that Allah's Messenger (ﷺ) said:The best of the women of her time was Mary, daughter of `Imran, and the best of the women of her time was Khadija, daughter of Khuwailid. Abu Kuraib said that Waki` pointed towards the sky and the earth
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিন আমাকে তার পশ্চাতে আরোহণ করালেন এবং কানে কানে আমাকে একটা কথা বললেন, এটা আমি লোকদের মধ্যে কাউকে বলব না। (ইসলামিক ফাউন্ডেশন ৬০৫২, ইসলামিক সেন্টার)
Abdullah b. Ja'far reported that one day Allah's Messenger (ﷺ) mounted me behind him and narrated to me something in secret which I would narrate to none amongst people
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু মেয়েদের মাঝে মারইয়াম বিনতু ইমরান ও ফির'আওনের স্ত্রী আসিয়াহ (রাযিঃ) ব্যতীত অন্য কেউ পূর্ণতা লাভে সক্ষম হননি। আর অন্যান্য মেয়েদের মধ্যে আয়িশাহর ফাযীলাত অন্যান্য খাদ্যের উপর 'সারীদের ফাযীলাতের মতো। (ইসলামিক ফাউন্ডেশন ৬০৫৪, ইসলামিক সেন্টার)
Abu Musa reported Allah's Messenger (ﷺ) as saying:There are many persons amongst men who are quite perfect but there are none perfect amongst women except Mary, daughter of 'Imran, Asiya wife of Pharaoh, and the excellence of 'A'isha as compared to women is that of Tharid over all other foods
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর হতে ফিরতেন তখন আমাদের দ্বারা তাকে স্বাগতম জানানো হত। একদা আমাকে এবং হাসান অথবা হুসায়নের দ্বারা স্বাগতম জানানো হল। আমাদের একজনকে বসলেন তার সম্মুখে, অন্যজনকে পশ্চাতে। এভাবে আমরা মাদীনায় ঢুকলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৬০৫১, ইসলামিক সেন্টার)
Abdullah b. Ja'a'far reported that when Allah's Messenger (ﷺ) came back from a journey he met us. Once he met me, Hasan or Husain, and he mounted one of us before him and the other one behind him until we entered Medina