তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কায় তের বছর অবস্থান করেছিলেন, সে সময় তার উপর ওয়াহী অবতীর্ণ হয় এবং মাদীনায় দশ বছর ছিলেন। আর তার যখন ওফাত হয়, তখন তার বয়স ছিল তেষট্টি বছর। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৭, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas reported that Allah's Messenger (ﷺ) stayed in Mecca for thirteen years (after he had received revelation) and stayed in Medina for ten years, and he was sixty-three when he died
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ رَوْحِ بْنِ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَكَثَ بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .
ইসহাক ইবনু ইবরাহীম ও হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, মাক্কায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের বছর ছিলেন এবং তেষট্টি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৬, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas reported that Allah's Messenger (ﷺ) stayed in Mecca for thirteen years and he died when he had attained the age of sixty three years
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا سَلاَّمٌ أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فَذَكَرُوا سِنِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُ الْقَوْمِ كَانَ أَبُو بَكْرٍ أَكْبَرَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ عَبْدُ اللَّهِ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَمَاتَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ . قَالَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يُقَالُ لَهُ عَامِرُ بْنُ سَعْدٍ حَدَّثَنَا جَرِيرٌ قَالَ كُنَّا قُعُودًا عِنْدَ مُعَاوِيَةَ فَذَكَرُوا سِنِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مُعَاوِيَةُ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ سَنَةً وَمَاتَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ .
আবদুল্লাহ ইবনু উমার ইবনু মুহাম্মদ ইবনু আবান আল-জু’ফী (রহঃ) ...... আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি 'আবদুল্লাহ ইবনু 'উতবাহ (রাযিঃ) এর সাথে উপবিষ্ট ছিলাম। তখন মানুষেরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স নিয়ে আলচনায় লিপ্ত হল। তাদের মধ্যে কেউ কেউ বলল, আবূ বাকর (রাযিঃ) (বয়সে) রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তুলনায় বড় ছিলেন। 'আবদুল্লাহ (রাযিঃ) বললেন, যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হয় তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর। আর আবূ বাকর (রাযিঃ) এর যখন ওফাত হয়, তখন তার বয়সও তেষট্টি বছর হয়েছিল। আর 'উমার (রাযিঃ) যখন শাহদাত বরণ করেন তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর। বর্ণনাকারী বলেন, লোকদের মাঝে 'আমর ইবনু সা'দ নামধারী একজন বলল, জারীর আমাকে বলেছেন যে, আমরা মু’আবিয়াহ (রাযিঃ) এর নিকট বসা ছিলাম। মানুষেরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়সের বর্ণনা করল। সে সময় মু’আবিয়াহ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হয় তখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। আর যখন আবূ বাকর (রাযিঃ) ইস্তিকাল করেন তখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর এবং যখন উমার (রাযিঃ) শাহাদাতপ্রাপ্ত হন তখন তার বয়সও তেষট্টি বছর ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৮, ইসলামিক সেন্টার)
Abu Ishaq reported:I was sitting with 'Abdullah b. 'Utba and there was a discussion about the age of the Messenger of Allah (ﷺ). Some of the persons said: Abu Bakr was older than Allah's Messenger (ﷺ). 'Abdullah said: Allah's Messenger (ﷺ) died when he was sixty-three, and Abu Bakr died when he was sixty-three and so 'Umar fell as a martyr when he was sixty-three. A person from the people who was called 'Amir b. Sa'd reported that Jabir had said: We were sitting with Mu'awiya that there was a discussion about the age of Allah's Messenger (ﷺ). Thereupon Mu'awiya said: Allah's Messenger (ﷺ) died when he had attained the age of sixty-three, and Abu Bakr died when he had attained the age of sixty-three, and Umar fell as a martyr when he had attained the age of sixty-three
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ قُلْتُ لِعُرْوَةَ كَمْ لَبِثَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ قَالَ عَشْرًا . قُلْتُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ بِضْعَ عَشْرَةَ . قَالَ فَغَفَّرَهُ وَقَالَ إِنَّمَا أَخَذَهُ مِنْ قَوْلِ الشَّاعِرِ .
(…/...) ইবনু আবূ উমার (রহঃ) ...... আমর (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি উরওয়াকে প্রশ্ন করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকায় কত দিন অবস্থান করেছিলেন তিনি বললেন, দশ বছর। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবনু আব্বাস তো বলেন, দশ বছরের বেশি। বর্ণনাকারী বলেন, তিনি ইবনু আব্বাসের জন্য দুআ করে বললেন, তিনি এ তত্ত্ব কবিদের থেকে গ্রহণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৫, ইসলামিক সেন্টার)
Amr reported:I said to 'Urwa: How long did Allah's Apostle (ﷺ) stay in Mecca? He said: For ten years. I said: Ibn Abbas says it is some years above ten. He ('Urwa) sought forgiveness for him and said: His statement is based on the verse of a poet